শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

অনলাইন ডেস্ক: হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে (কোভিড-১৯) রোগীদের সম্ভাব্য চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এটি মৃত্যু হার কমাতে পারে না বলে গবেষণা থেকে জানা গেছে। ম্যালেরিয়া ও আর্থাইটিস চিকিৎসায় কয়েক দশক ধরে ঔষধটি প্রয়োগ করা হচ্ছিল। সম্প্রতি ঔষধটি রাজনৈতিক ও বৈজ্ঞানিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের নেতৃস্থানীয় কেউ কেউ করোনা ভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে হাইড্রোক্সোক্লোরোকুইনের ব্যবহারের পক্ষে মত দিয়ে আসছিলেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিষয়ক জরুরি কর্মসূচির ডা. আনা মারিয়া হেনাও রেস্টরেপো জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, বিভিন্ন দেশে সম্ভাব্য চিকিৎসার যে সলিডারিটি ট্রায়াল চলছে সেখান থেকে
হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা প্রত্যাহার করা হচ্ছে।
তিনি বলেন, সলিডারিটি কিংবা ডিসকভারি ট্রয়ালের অভ্যন্তরীণ প্রমাণ ওরিকভারি ট্রায়ালের বাহ্যিক প্রমাণ এবং আরো যেসব পরীক্ষা হয়েছে সেসব প্রমাণের ভিত্তিতে দেখা গেছে হাসপাতালে ভর্তি কোভিড- ১৯ রোগীদের মৃত্যুহার হাইড্রোক্সিক্লোরোকুইন কমাতে পারে না।
তিনি আরো বলেন, এইসব বিচার বিশ্লেষণের পাশাপাশি প্রকাশিত যেসব প্রমাণ রয়েছে সেসবের ভিত্তিতে সলিডারিটি/রিকভারি ট্রায়ালের নির্বাহী গ্রুপের দু’বারের বৈঠক এবং মূল গবেষকদের সাথে আমাদের বৈঠকের পর হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ২৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছিল।
মেডিক্যাল জার্নাল দ্য লানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল এটি মৃত্যু ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
কিন্তু জুনের প্রথমদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুনরায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা শুরুর ঘোষণা দেয়।
এদিকে সোমবার যুক্তরাষ্ট্র হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনের জরুরি ব্যবহারের অনুমোদন বাতিল করেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দু’টি ঔষধই করোনা রোগীদেও সেবনের পক্ষে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD