শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

হবিগঞ্জে বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্মিলিতভাবে সর্বশক্তি দিয়ে কাজ করছে। সকলের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দূর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আশ্রয় কেন্দ্রে আগত মানুষের সেবায় সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভানে অংশগ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানান।

শুক্রবার (২৩ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হবিগঞ্জ জেলার সদর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পানি সম্পদ উপদেষ্টা বলেন, ভারতের উজান থেকে সতর্কতা ছাড়া পানি ছাড়া নিয়ে কথা বলা হবে। উজান থেকে আসা পলির সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হবে। অবৈধভাবে ড্রেজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বন্যা নিয়ন্ত্রণে সকল বেড়িবাঁধ যথাসময়ে মেরামতের উদ্যোগ নেয়া হবে। সকল কাজে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্পৃক্ত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত জনগণের অবস্থা এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, জেলার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এরপূর্বে হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে হবিগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।

নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর পানি সম্পদ উপদেষ্টা চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD