নিজস্ব প্রতিবেদক :
পদাতিক নাট্য সংসদ’র সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা ২০১৯-এ ভূষিত হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাট্যশিল্পে অবদানের জন্য ২০১০ সাল থেকে এই সম্মাননা প্রদান করা হয়। এবছর ১০ম বারেরমতো অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা ২০১৯। ১১ এপ্রিল সৈয়দ বদরুদ্দীন হোসাইন এর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪-১০ এপ্রিল নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১৯ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ এপ্রিল বিকাল ৫টায় উদ্বোধনী আনুষ্ঠানে স্মারক সম্মননা প্রদান করা হয়। এবছর বিশিষ্ট নাট্যজন গোলাম সারোয়ার ও ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী-কে সম্মাননা প্রদান করা হয়।