শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বৈরাচারের দোসরকে প্রোভিসি করা হলে ক্যাম্পাস অচল করে দেয়ার হুমকি শিক্ষার্থীদের

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা বলেছেন, যবিপ্রবি একটি ছোট বিশ্ববিদ্যালয়, এখানে কোনও প্রো-ভিসি লাগবে না। প্রো-ভিসি নিয়োগ মানেই প্রশাসনিক স্তর বৃদ্ধি। আর এর মানে বিশ্ববিদ্যালয়ের খরচ বাড়ানো।

স্বৈরাচারের দোসরকে প্রো-ভিসি করা হলে ক্যাম্পাস অচল করে দেয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলা হয়।

“স্বৈরাচার শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এফ এম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি বানানোর চেষ্টা চলছে” এমন সংবাদের ভিত্তিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদী হাসান সাব্বির।

সংবাদ সম্মেলন বলা হয়, প্রফেসর ডক্টর এফ এম সাইফুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা এবং ক্রপ বোটানি অ্যান্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের শিক্ষক। তার স্ত্রী ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন। যার পুরস্কার স্বরূপ তাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। চাকরির মেয়াদ শেষ হলেও পুরস্কার হিসেবে তাকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই গত বছরের ৮ অক্টোবর ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে পিএসসি থেকে বরখাস্ত করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১২ সালে ড. নাজমানারা খানুমের লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ড. সাইফুল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল থেকে দুইবার (২০১৪-১৬ ও ২০২২-২৪) সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১৫-১৭ হলে কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।

ছাত্র নেতৃবৃন্দ দাবি করেন, তার আপন ভায়রাভাই ড. কে এম দেলোয়ার হোসেন যবিপ্রবির বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিসহ তার বিরুদ্ধে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি এখনও বলে বেড়ান, আপা (শেখ হাসিনা) দ্রুতই দেশে ফিরবেন এবং জুলাই বিপ্লবের সমন্বয়কারীসহ আন্দোলনের সমর্থকদের শায়েস্তা করবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপ-উপাচার্য হিসেবে ড. সাইফুলের মত স্বৈরাচারের দোসরকে আমরা কখনোই মেনে নেব না। তাকে উপ-উপাচার্য করা হলে এই ক্যাম্পাস আমরা অচল করে দেবো। তার মত লোককে নিয়োগ দেওয়া মানে দুই হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পিইএসএস বিভাগের হাবিবুর রহমান ইমরান, ইএসটি বিভাগের হাবিব খান, পিইএসএসের ইসমাইল হোসেন, ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মাসুদ রানা, ম্যাথমেটিক্সের সুমন আলী, কেমিস্ট্রি বিভাগের আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD