শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

২০১৬ সালের ফাইনালের পুনরাবৃত্তি ছিল বার্সা-সেভিয়ার এই লড়াই। দুই বছর আগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট বার্সাকে রুখে দিতে পারলেও এবার উল্টো গোলবন্যায় ভেসে গেল সেভিয়া। ২০১৫ সালে অ্যাথলেতিক বিলবাও, ২০১৬ সালে সেভিয়া ও ২০১৭ সালে দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল কাতালান জায়ান্টরা। সেভিয়াকে এবার বিধ্বস্ত করে ৩০তম কোপা দেল রে জিতল তারা।

ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই দলের শেষ দেখা হয়েছিল সপ্তাহখানেক আগে। লা লিগার ওই ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি বদলি মাঠে নামতেই পাল্টে যায় ম্যাচের চেহারা। সুয়ারেসের সঙ্গে এই আর্জেন্টাইন তারকা গোলে ২-২ ব্যবধানের লিগে অপরাজিত থাকে তারা।

বার্সেলোনার গোল উদযাপনএবারও তাই মেসিকে নিয়ে ভয় ছিল সেভিয়ার। কিন্তু পুরো ৯০ মিনিটে ‘ভিনগ্রহের’ এই ফুটবলারকে আটকাতে পারেনি তারা। স্পেনের ফুটবলে উড়তে থাকা বার্সাকে মাটিতে নামানোর তীব্র বাসনা পূরণ করতে পারেননি সেভিয়ার কোচ ভিনচেঞ্জো মন্তেয়া। মেসি একটি গোল করেছেন, অন্য দুটিতে রেখেছেন অবদান। তাতেই উড়ে গেছে সেভিয়া।

১৪ মিনিটে ফিলিপে কৌতিনিয়ো সহজ গোল বানিয়ে দেন লুই সুয়ারেসকে। ম্যাচ ঘড়ি আধ ঘণ্টা হতেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে ওয়ান-টু পাসে জোর্দি আলবা আর্জেন্টিনার অধিনায়ককে গোল বানিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন সুয়ারেস। মেসিকে পাস দিয়ে ডিবক্সে ঢুকে যান তিনি। সেভিয়ার রক্ষণ চিড়ে আর্জেন্টিনার তারকা বল পাঠান উরুগুয়ান স্ট্রাইকারকে, এরপর দুর্দান্ত শটে গোলরক্ষক সোরিয়াকে পরাস্ত করেন।

শিরোপা হাতে নিলেন ইনিয়েস্তা

শিরোপা হাতে নিলেন ইনিয়েস্তা

মেসির সঙ্গে ওয়ান-টু পাসে ৫২ মিনিটে গোল করেন ইনিয়েস্তা। ১৬ মিনিট পর সেভিয়ার ডিবক্সে প্রতিপক্ষের খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় বার্সা। হ্যাটট্রিকের সুযোগ ছিল সুয়ারেসের। কিন্তু স্পট কিক থেকে শট নেন কৌতিনিয়ো, ব্রাজিলিয়ান তারকার লক্ষ্যভেদী শটে বিশাল জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টরা।

লা লিগায় শিরোপা পুনরুদ্ধার করার আগে মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সা। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার ‍ক্ষতে কিছুটা প্রলেপও লাগাল তারা। কোচ এরনেস্তো ভালভারদে তো সেটাই বলেছিলেন ম্যাচ শুরুর আগে, ‘কোপা দেল রে শিরোপা জেতা হবে চ্যাম্পিয়নস লিগের ব্যথা দূর করার সবচেয়ে ভালো উপায়।’ গোল ডটকম

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD