শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সেনাবাহিনী ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সুজন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা। তাঁরা বলেছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে করতে গেলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

সোমবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আসন্ন ‘সিটি করপোরেশন নির্বাচন: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ বৈঠক আয়োজন করে।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেছেন, বর্তমান পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে সজাগ ও সতর্ক হতে হবে। কারণ তারা ঘুমিয়ে আছে।

হাফিজউদ্দিন খান বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন করার ব্যাপারে নির্বাচন কমিশন চিন্তা ভাবনার কথা বলেছিল। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের এখতিয়ার বহির্ভূত। নির্বাচন কমিশন এ বক্তব্যের কোনো প্রতিবাদ করেনি, এটা দুঃখের বিষয়। কারণ নির্বাচন সুষ্ঠু করা কমিশনের দায়িত্ব। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার কমিশন তাই করবে এটা আমরা আশা করি।’

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সেনাবাহিনী ছাড়া সিটি নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। তবে জাতীয় সংসদ নির্বাচন সেনবাহিনী ছাড়া হবে না। তিনি বলেন, নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি অবস্থান নেয়। বিরোধী দলে থাকলে তারা সেনাবাহিনী চায়। অথচ ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকতে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদ স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি দেয়নি।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন বাসদের খালিকুজ্জামান, সুজনের জ্যোতির্ময় বড়ুয়া, বিএনপির রুমিন ফারহানা এবং বিধান চন্দ্র পাল। আলোচনা শেষে ‘নগরায়ণ ও নগর সরকার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়। বইটির লেখক স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সহলেখক বিধান চন্দ্র পাল।।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD