শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

সীমান্ত সমস্যাগুলো জটিল না করতে ভারতকে তাগিদ ;চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়

আকাশ:
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মার্চ ১৫ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিও কাং বিকালে বেইজিংয়ে জানান, চাং নান (দক্ষিণ তিব্বত) হচ্ছে চীনের ভূখণ্ড। ভারত অবৈধভাবে তথাকথিত ‘অরুনাচল প্রদেশ’ প্রতিষ্ঠা করেছিল। চীন কখনওই তা স্বীকার করেনি এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

তিনি জানান, বর্তমানে চীন-ভারত সীমান্ত অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, দু’পক্ষ কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে পরস্পরের সীমান্ত উদ্বেগের বিষয়ে কার্যকর যোগাযোগ বজায় রাখছে। অথচ, সীমান্ত অঞ্চলের উত্তেজনা বাড়াচ্ছে ভারত। যা এতদাঞ্চলের শান্তি ও শৃঙ্খলা খাতে নেতিবাচক ভূমিকা রাখছে। সীমান্ত সমস্যাগুলো আরও জটিল না করতে ভারতকে তাগিদ দেয় চীন।

চীনা মুখপাত্র আরও বলেন, চীনের সশস্ত্রবাহিনী সবসময় উচ্চ মানের সতর্কতা বজায় রাখছে, গণ-মুক্তিফৌজ দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।

উল্লেখ্য যে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তথাকথিত ‘অরুনাচল প্রদেশে’ চালু হওয়া টানেল ভারতের সশস্ত্রবাহিনীর যুদ্ধ-প্রস্তুতির মান বৃদ্ধি করেছে। চীন ও ভারত সীমান্তে ভারত ইতোমধ্যে নতুন করে দশ হাজার সেনা মোতায়েন করেছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD