বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সিন্ডিকেট করে বাজারে দাম বাড়িয়েছিলো এখনও তারা সিন্ডিকেট পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমীর ডা:শফিকুর রহমান।
আজ ১৭ই অক্টোবর২০২৪বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এই কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে বলেন, সকলকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী দিনে জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে নারীদের সবোর্চ্চ সম্মানের সাথে সমাজ উন্নয়নে কাজে লাগানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
কর্মীসম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হুসাইন, জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবু বকরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।