সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০সালের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কতৃপক্ষ।
সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ আকন্দ’র সভাপতিত্বে মিলাদ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর মো.আনোয়ারুল করিম নাঈম রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য মো.আশরাফুল ছালেহীন,নুরুল ইসলাম, মমিনুল আলম,আব্দুল্লাহ আল আমিন,প্রতিমা রাণী দাস,বিদ্যুৎসাহী সদস্য ও জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অএ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফরহাদুল আলম।
এসময় কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফুলদিয়ে বরন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।