শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

সারা বিশ্বে সিএমজি’র বসন্ত উৎসব গালা

ছাই ইউয়ে মুক্তা:
  • প্রকাশের সময়: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বেইজিং সময় ৯ ফেব্রুয়ারি রাত আটটায়, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র ‘বসন্ত উৎসব গালা’ সম্প্রচারিত হয়। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন।

এবারের গালা ধারণা, শিল্প, ও প্রযুক্তির সমন্বয়ে, সহজ-সরল ও সুন্দর অভিব্যক্তির মাধ্যমে, ২০২৩ সালে চীনা মানুষের অর্জিত সাফল্যগুলো তুলে ধরা হয়। এটি ছিল বসন্ত উৎসবে সিএমজি’র সাংস্কৃতিক উৎসব।
শুক্রবার মধ্যরাত পর্যন্ত সিএমজি’র ড্রাগন-বর্ষ বসন্ত উৎসব গালা লাইভ দেখেছেন বিশ্বব্যাপী ৬৭ কোটি ৯০ লক্ষ দর্শক। তাছাড়া, অনুষ্ঠান লাইভ দেখার মোট সংখ্যা দাঁড়ায় ১৫০ কোটি বারের বেশি, যা আগের বছরের চেয়ে ১২.৬৯ শতাংশ বেশি। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গালা নিয়ে ১৬.০৫২ বিলিয়ন বার আলোচনা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৫৯.৪৮ শতাংশ বেশি।

সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ চ্যানেল এবং ৬৮টি ভাষার নতুন গণমাধ্যম প্ল্যাটফর্মে গালাটি একযোগে সম্প্রচারিত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, রাশিয়া, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের ২ শতাধিক দেশ ও অঞ্চলের ২১০০টিরও বেশি গণমাধ্যম গালাটি সরাসরি সম্প্রচার করে। এটি বিশ্বব্যাপী ৬৪৯ মিলিয়নেরও বেশি রিচ পেয়েছে এবং ভিডিও ২১০ মিলিয়ন বার দেখা হয়েছে।

চলতি বছরের বসন্ত উৎসব গালার মূল মঞ্চ ছিল বেইজিংয়ে। তবে, শেনইয়াং, ছাংশা, শেন’সি ও সিনচিয়াং-এ চারটি শাখা-মঞ্চ স্থাপন করা হয়। চীনা বৈশিষ্ট্যময় পরিবেশনা, গান ও নাচ এবং যন্ত্রসংগীত স্থানীয় বৈশিষ্ট্যের আঞ্চলিক সংস্কৃতির সাথে মিলেমিশে এক অনন্য শিল্পের সৃষ্টি হয় গালায়।

এ বছর হলো জাতিসংঘ সাধারণ পরিষদ বসন্ত উৎসবকে জাতিসংঘের ছুটির দিন হিসেবে মনোনীত করার পর প্রথম নববর্ষ। সিএমজি’র উদ্যোগে ‘বসন্ত উৎসব ওভারচার, সারা বিশ্ব বসন্ত উৎসব গালা দেখুন’ শীর্ষক কার্যকলাপ যুক্তরাষ্ট্র, কেনিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে ৪০ বার অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মহাদেশের ৪৯টি দেশের ৯০টি শহরের ৩ হাজারেরও বেশি গণস্ক্রিনে এবারের গালা সরাসরি সম্প্রচারিত হয়েছে।সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD