শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

সাতক্ষীরায় বই উৎসব পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
ইংরেজি নববর্ষের প্রথমদিন (বুধবার) সকাল ৯ টায় বই উৎসবের উদ্বোধনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এসময় তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে ইতিপূর্বে কোন সরকার ইংরেজী নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিতে পারেনি।

তিনি আরো বলেন, একটি জাতিকে গড়ে তুলতে হলে শিক্ষা বিস্তারে সকলকে ভূমিকা রাখতে হবে। বিগত কয়েক বছরের ন্যয় এবারও সাতক্ষীরাসহ সারা দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বর্তমান সরকার একটি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্কুলে স্কুলে বই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে তাদের মনে আনন্দের বণ্যা বইছে। কোন জাতিকে এগিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। সুতরাং শিক্ষার্থীদের বেশি বেশি করে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে হবে। জানতে হবে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে। বই পড়ার চেয়ে ভালো কিছু নেই।

এ সময় উপস্থিত ছিলেন টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক নাসরিন বানু।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন নিশ্চিত করেন যে, এবার প্রাথমিক, মাধ্যমিক, ভোকেশনাল, দাখিল, এবতেদায়ী, ইংলিশ মিডিয়াম ও ট্রেড স্কুলে মোট ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০টি নতুন বই দেওয়া হয়েছে। এর মধ্যে জেলার ৩২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ লাখ ৬০ হাজার ৫৬০টি বই দেওয়া হয়েছে। এক হাজার ৪২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৯৮ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীর জন্য নয় লাখ ৪৩ হাজার ২১৫টি বই দেওয়া হয়েছে। ২১৪টি দাখিল ও এফতেদায়ী মাদ্রাসার জন্য ১১ লাখ ৩৫ হাজার ৯০০টি বই দেওয়া হয়েছে। ভোকেশনাল, ইংলিশ মিডিয়াম ও ট্রেড স্কুলে ৬৩ হাজার ৫৪৯টি বই দেওয়া হয়েছে।

গত বছরে জেলায় নতুন বই দেওয়া হয় ২৬ লাখ ৩৬ হাজার ৪৯৯টি বই। হক বারের তুলনায় এবার বই বেশি দেওয়া হয়েছে ছয় লাখ ২০ হাজার ১৭১টি বই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD