শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

সরকার থেকে বিনামূল্যে ইনসুলিন পাবে ডায়াবেটিস রোগীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ১ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৫ শতাংশ টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী। তারা জন্মগতভাবে এ রোগ পেয়েছে। তাদের প্রতিদিনই ইনসুলিন নিতে হয়।

তাই টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্তদের বিনা পয়সায় ইনসুলিন দেওয়ার চিন্তা করছে সরকার। তিনি বলেন, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ডায়াবেটিসে আক্রান্ত।

এছাড়া, পুরুষের তুলনায় নারীরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শহরের মানুষদের কায়িক পরিশ্রম করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, অন্যান্য রোগের তুলনায় ডায়াবেটিসের চিকিৎসায় খরচ ছয় গুণ বেশি। তবে নিয়ম মেনে জীবনযাপন করলে ৮০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD