শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ : প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম ধাপে দেশের ছয়টি বিভাগে ১০ হাজার ২১৯টি পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার এই ধাপে অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো—রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর (শনিবার) থেকে আবেদন করতে পারবেন, যা চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডভুক্ত, যার বেতনসীমা ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এছাড়া প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে। ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম জিপিএ ২.৮ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

বিবাহিত নারী প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, তারা আবেদনপত্রে স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটি ব্যবহার করতে পারবেন। তবে আবেদনপত্রে যে ঠিকানাটি উল্লেখ করা হবে, প্রার্থীতা কেবল সেই উপজেলা বা শিক্ষা থানার জন্যই বিবেচিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক ঘাটতি পূরণে নতুন গতি আসবে। প্রথম ধাপের নিয়োগ সম্পন্ন হওয়ার পর অন্যান্য বিভাগেও ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD