শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

সরকারি নির্দেশনামা শিক্ষক-শিক্ষার্থীদের বড় ধরনের বিপর্যয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০১৯

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয়ের মান কমে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আনু মুহাম্মদ।

আনু মুহাম্মদ আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায় সরকারদলীয়রা। সেই চেষ্টার অংশ হিসেবেই তারা ছাত্র সংগঠন, সরকারদলীয় ছাত্র সংগঠনকে একচেটিয়া ক্ষমতা দেওয়ার চেষ্টা করে।’ তাদের পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করা হয় বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়েই দেখা যাচ্ছে, সরকারি আধিপত্য, সরকারি নির্দেশনামা এবং শিক্ষা, মেধা ও গবেষণার চেয়ে সরকারদলীয় আনুগত্যটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। তার ফলে শিক্ষকতার মান, শিক্ষার্থীদের সুযোগ, গবেষণা সবকিছুই একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, সরকারদলীয় শিক্ষক ও শিক্ষার্থীদের দাপটে নির্বাচন কেন্দ্রিক এবং অবকাঠামো তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মূল কাজ না করে সবাই ব্যস্ত হয়ে পড়েছেন সরকারদলীয় এজেন্ডা বাস্তবায়নে।

আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ইউজিসির চলমান কৌশলপত্রের বিপরীতে পাল্টা কৌশলপত্র প্রণয়ন করবে বলেও জানানো হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত শিক্ষক নেটওয়ার্ক গত এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক একটি সম্মেলন করে। সেসব বিষয়কে কেন্দ্র করেই আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD