শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

‘সকলকে নৈতিকতা এবং সততার শক্তিতে বলিয়ান হতে হবে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন ,কোন মহৎ অর্জনই ত্যাগ ছাড়া হয় না। মহৎ কোন কিছু অর্জন করতে হলে প্রয়োজন নিষ্ঠা, ত্যাগ, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। দেশের স্বাধীনতা অর্জনের পেছনেও রয়েছে দীর্ঘ লড়াই এবং সংগ্রামের বীরত্বগাঁথা ইতিহাস।’

আজ বুধবার (৩১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘আইসিটি বেসিক্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং’ শীর্ষক সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন , সকলকে নৈতিকতা এবং সততার শক্তিতে বলিয়ান হতে হবে।

উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের রুটি-রুজির জায়গা। এই প্রতিষ্ঠানকে পরিবারের মতোই ভালবাসতে হবে। পরিবারের সদসদের যেমন পরম মমতায় আগলে রাখতে হয় তেমন এই প্রতিষ্ঠানকেও আমাদের গভীরভাবে ভালবাসতে হবে। ’

কর্মক্ষেত্রে আদর্শবান এবং সৎ নাগরিক হওয়ার আহবান জানিয়ে উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, ‘একজন দক্ষ কর্মকর্তাকে সৎ হতে হয়।’

প্রশিক্ষিত, নিবেদিত এবং সৎ কর্মী বাহিনী ছাড়া কোন প্রতিষ্ঠানেই উন্নতি সম্ভব নয় জানিয়ে উপাচার্য বলেন, ‘প্রশিক্ষণ একটি লাইফ লং প্রসেস। প্রশিক্ষণ কর্মীর পেশাদারিত্বকে শাণিত করে।’

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল- হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। ১৫ দিনের ইন হাউজ প্রশিক্ষণ শেষে ১২০জন সেকশন অফিসারকে সনদ প্রদান করেন উপাচার্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD