শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সংস্কার ও উন্মুক্তকরণকে আরও সম্প্রসারণ করতে হবে: সি চিন পিং

শুয়েই ফেই ফেই:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দেশে সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়াকে আরও বেগবান ও সম্প্রসারণ করতে হবে। তিনি সোমবার থেকে বুধবার পর্যন্ত ছুংছিং শহর পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি বলেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের ‘ছুংছিং অধ্যায়’ রচনা করতে হবে।

সোমবার বিকেলে, সি চিন পিং প্রথমে ছুংছিং ইন্টারন্যাশনাল লজিস্টিক হাব পার্ক পরিদর্শন করেন। সেখানে তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমাঞ্চলে নতুন স্থল-সমুদ্র করিডোর নির্মাণ, “স্থল ও সমুদ্রের মধ্যে আন্তঃসংযোগ এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে পারস্পরিক সহায়তা” শীর্ষক উন্মুক্ত প্যাটার্ন গঠনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংশ্লিষ্ট সকল পক্ষকে এই প্রকল্পটি ভালোভাবে নির্মাণ ও পরিচালনা করতে এবং পশ্চিম ও অভ্যন্তরীণ অঞ্চলে উচ্চ-স্তরের উন্মুক্তকরণের জন্য একসাথে কাজ করতে হবে। লজিস্টিক পার্কগুলোর সক্রিয়ভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার স্তর উন্নত করা ও একটি আধুনিক লজিস্টিক সিস্টেম তৈরিতে আরও বেশি ভূমিকা পালন করা উচিত।

পরে, সি চিন পিং ছুংছিং রেলওয়ে কনটেইনার সেন্টার স্টেশনে আসেন। তিনি কার্গো বিতরণ, পরিবহন রুট, পরিচালন খরচ এবং সুবিধা ইত্যাদির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ট্রাকচালক, ট্রেনচালক, স্টেশন ম্যানেজার, প্রমুখ কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাববিনিময় করেন এবং তাদের কাজের তীব্রতা, শ্রম সুরক্ষা, ছুটি ও আয়ের অবস্থা সম্পর্কে জানতে চান। সি চিন পিং বলেন, সবাই সরবরাহের প্রথম সারিতে আছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক পণ্য বিশ্বে পাঠাচ্ছেন। পশ্চিম অঞ্চলের উন্মুক্তকরণ এবং উন্নয়নের জন্য লজিস্টিক খুবই গুরুত্বপূর্ণ। সবার উচিত নতুন অবদান রাখা।

সি চিন পিং ছেংতু-ছুংছিং অঞ্চলে একটি টুইন শহরের অর্থনৈতিক সার্কেল নির্মাণের অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং ছুংছিং-এর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উন্নয়ন সাফল্যের একটি প্রদর্শনী পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে, সি চিন পিং ছুংছিং ডিজিটাল শহর পরিচালনা সেন্টার পরিদর্শন করেন এবং শহরে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা ও মেগাসিটিগুলোকে শাসন করার নতুন উপায় অন্বেষণ করার বিষয়ে স্থানীয় সরকারের কর্মপ্রতিবেদন শোনেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD