শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

সংসদের বৈধতা লাগবে অন্তর্বর্তী সরকারের: সালাহউদ্দিন

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫
জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ গঠিত হবে, সেই সংসদে দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার অনুমোদন লাগবে- এই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৬ জুন) রাজধানী জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫- ২৬’ শীর্ষক এক সেমিনারে তিনি এই প্রসঙ্গ টানেন।

নাগরিক ঐক্যের আয়োজনে এই সেমিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক প্রশ্ন রাখেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বর্তমান সরকারের দায়মুক্তি বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না।

তার এই প্রশ্নে ‘না’ সূচক মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সংবিধানের অনুচ্ছেদ ১০৬ অনুসারে গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে।”

২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে চলার অঙ্গীকার করেই শপথ নেয় অন্তর্বর্তী সরকার।
সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিষয়ে কিছু বলা নেই। এ কারণে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যে শূন্যতা দেখা দেয়, সে সময় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চান।

সুপ্রিম কোর্টের মতামতের আলোকে এই সরকার গঠন হয় এবং সংবিধান রক্ষা ও মেনে চলার অঙ্গীকার করেই শপথ নেয় এই সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান অনুসারে আপনাদের এই সরকারের অনুমোদন লাগবে পরবর্তী সংসদে। এটাও আপনারা মাথায় রাখবেন।”

সরকারের বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে সেটা বিবেচনা করবেন বলে মন্তব্য করে তিনি বলেন, “সুতরাং জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত যাতে গণতন্ত্রের রূপান্তরের দিকে যেতে পারি, এমন কার্যক্রম আপনারা হাতে নেবেন।”

লন্ডন তারেক-ইউনূসের বৈঠকে রোজার আগে ভোট আয়োজন নিয়ে যে কথা হয়েছে, সেটি সরকার মেনে চলবে বলেও আশা করেন বিএনপি নেতা।

তিনি বলেন, “যে সিদ্ধান্তটা হয়েছে, এটা খুব শিগগির নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় যোগাযোগ করবেন বলে আমরা আশা করি। যাতে নির্বাচন কমিশন জনগণের কাছে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে নির্দেশনামূলক একটি বার্তা পেয়েছে।”

বিদেশি নাগরিক কিন্তু উপদেষ্টা হতে পারেন না
সংবিধান অনুসারে বিদেশি নাগরিকরা উপদেষ্টা মর্যাদায় নিয়োগ পেতে পারেন না বলে স্মরণ করিয়ে দেন বিএনপি নেতা ।

তিনি বলেন, “সাংবিধানিকভাবেই এই সরকার চলছে। সংবিধান যেভাবে বলছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রী হওয়ার জন্য সংবিধানের ১৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা থাকতে হয়, এটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে বলবো।

“সেখানে (সংবিধানে) কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নেই এবং অন্যান্য বিষয় আছে, আমি এ বিষয়ে আজকে এর বেশি কিছু বলবো না।”

সালাহউদ্দিন কাকে উদ্দেশ করে এই বক্তব্য রেখেছেন, সেই বিষয়টি খোলাসা না করলেও গত ১৭ মে খুলনার সার্কিট হাউস ময়দানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সেদিন বিএনপি নেতা বলেন, ‘’আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কী সেই আক্কেলজ্ঞান নেই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কীভাবে ভাবলেন?”

খলিলুর রহমান অবশ্য পরে সংবাদ সম্মেলন করে তার বিদেশি নাগরিকত্ব থাকার বিষয়টি অস্বীকার করেন। যুক্তরাজ্যে তারেক-ইউনূসের বৈঠকের সময় খলিলুর বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আলাদা বৈঠক করেন।

দুটি বৈঠকের পর সেখানে যে যৌথ বিবৃতি পড়া হয়, সেটিও খলিলুর রহমানই পড়েন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD