শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সংসদের উচ্চ ও নিম্ন, উভয়কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। তা না হলে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেয়া হয়েছে, তাতে জামায়াতের আপত্তি নেই। আমরা নির্বাচনে যাবো, এটা বলে দিয়েছি। উভয়কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাবো। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত।

বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে।

তিনি জানান, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি।

জামায়াত নেতা বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি। অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের শঙ্কা আছে স্বচ্ছ হবে কি না? জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে।

বিচার দৃশ্যমান করতে হবে উল্লে করে তাহের বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তারা আন্তরিক।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোকেই আপাতত সংস্কারের মাপকাঠি ধরা যায়। বাস্তবায়ন জরুরি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলার সীমাবদ্ধতা আছে। সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন। জামায়াত বলছে, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি।

জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর নিয়ে তিনি বলেন, জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করা কিছু বিষয়ের ওপর নির্ভর করে। অর্থহীন কাগজে স্বাক্ষর করার মানে হয় না।

এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কী করে সেটা পর্যবেক্ষণ করবে জামায়াত।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD