শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

‘শেখ হাসিনা-বাংলাদেশের স্বপ্নসারথি’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বাংলাদেশ শিল্পকলা একাডেমি একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নং গ্যালারীতে ২৮ সেপ্টেম্বর -২৭ অক্টোবর ২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন‘র সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্রসারথি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

আজ শনিবার(২৮ সেপ্টেম্বর ২০১৯) সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি এবং জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ শিশুবন্ধু জনাব লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। জাতীয় চিত্রশালার ১নং গ্যালারির ফিতা কেটে উদ্বোধনের পর ১ ও ৬ নং গ্যালারী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এরপর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ । বাঙালির স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনী শেষে পরবর্তীতে ছবিগুলো নিয়ে জেলা পর্যায়েও প্রদর্শনী আয়োজন করা হবে। আলোকচিত্রগুলো সংগ্রহ ও সংকলনের সহযোগিতা করেছেন জয়ীতা প্রকাশনী।

গত ২৪ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে অনুষ্ঠিত শতচিত্রে জননেত্রী শীর্ষক মাসব্যাপী আর্টক্যাম্পে ১০০টি চিত্রকর্ম সৃজিত হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীদরা হলেন আব্দুর রব খান, তিতাস চাকমা, জয়ন্ত সরকার জন, সৈয়দা তামান্না আফরোজ, শিবলী হাওলাদার, শ্রীকান্ত রায় সুবীর, সুরভী আক্তার, শুভ্র তালুকদার, সুজন মাহাবুব ও সৌরভ ধর।

শিল্পকর্ম প্রদর্শনীতে ১নং গ্যালারীতে ২৩১টি আলোকচিত্র, ৬নং গ্যালারীতে ১৩৩টি চিত্রকর্ম, ৪টি স্থাপনাশিল্প নির্মাণ, ১ ও ৬ নং গ্যালারীতে ৫টি ভিডিও ইনস্টেলেশন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর প্রকাশিত বইসমূহের প্রদর্শনী, জাতীয় চিত্রশালা মিলনায়তনে 10টি আলোচনা সভার আয়োজন, , জাতীয় চিত্রশালা প্লাজায় ৩২ফিট/৪৩ ফিট সাইজে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অংকন (যাহা ৫/৬ সাইজের ৭২টি ক্যানভাসে) করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ্যাক্রোলিক ক্যানভাসে অংকিত আর্টক্যাম্পে অংশগ্রহণকারী ৩৩জন শিল্পীর তালিকা: শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী অলকেশ ঘোষ, শিল্পী আতিয়া ইসলাম এ্যানি, শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, শিল্পী বিশ্বজিৎ গোস্বামী, শিল্পী দুলাল চন্দ্র গাইন, শিল্পী এম এম ময়েজউদ্দিন, শিল্পী বীরেন সোম, শিল্পী অনুকুল চন্দ্র মজুমদার, শিল্পী শহিদুজ্জামান, শিল্পী অভিজিৎ চৌধুরী, শিল্পী মোঃ আলপ্তগীন তুষার, শিল্পী আব্দুল মোমেন মিল্টন, শিল্পী দেওয়ান মিজান, শিল্পী কামাল উদ্দিন, শিল্পী আব্দুস সাত্তার তৌফিক, শিল্পী সুমন ওয়াহিদ, শিল্পী মনজুর রশিদ, শিল্পী সর্বরী রায় চৌধুরী, শিল্পী কারু তিতাস, শিল্পী সমীরণ চৌধুরী, শিল্পী সোহাগ পারভেজ, শিল্পী রবিউল ইসলাম, শিল্পী মোঃ আজমীর হোসেন, শিল্পী মোঃ আশরাফুল হাসান, শিল্পী উত্তম কুমার সাহা, শিল্পী রাকিব হাসান, শিল্পী শাহানুর রহমান, শিল্পী জয়ন্ত সরকার জন, শিল্পী জিল্লুর হোসেন টিটন, শিল্পী আরিফুর রহমান তপু, শিল্পী তিতাস চাকমা ও শিল্পী সুজন মাহাবুব।

প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরার জন্য গত ২৬ সেপ্টেম্বর ২০১৯ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD