শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার ভারত সফর প্রত্যাশা ও প্রাপ্তি

মাহফুজ ফারুক,সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন। এতে ঘনিষ্ঠ প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অগ্রগতি হয়েছে।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, মাদক চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হয়েছে।

দুই নেতার বৈঠকের পর দুদেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সুরমা-কুশিয়ারা প্রকল্পের অধীনে কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার বিষয়ে সমঝোতা। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক মতানৈক্যের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া ‘ তিস্তা চুক্তি ‘ করতে ব্যর্থ হওয়ায় এবার কুশিয়ারা নদীর পানিচুক্তি সম্পন্ন হল।
আরো একটি ইতিবাচক বিষয় এবার সামনে এসেছে।

ভারতের ভূমি ব্যবহার করে তৃতীয় দেশে বিনামূল্যে পন্য রপ্তানি করা। নেপাল, ভুটান বা অন্য দেশে পন্য ট্রানজিটে ভারত সন্মতি দিয়েছে।দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এটি একটি নতুন মাত্রা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারতের সাথে দু’দেশের সম্পর্ক বহুদিনের। শেখ হাসিনা শাসনামলে সম্প্রীতি আর সৌহার্দে তা আরো বৃদ্ধি পেয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং তা সম্প্রসারণ ও গভীরতর করার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তাঁর ভূয়সী প্রশংসাও করেছে ভারতীয় গনমাধ্যম।

দু’দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের অন্তরায় বিষয়গুলোকেও উভয় সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনায় এনে দ্রুত সমস্যার সমাধানে কাজ করতে হবে।এগুলোর মধ্যে অন্যতম-তিস্তার পানিবণ্টন চুক্তি, সীমানা ব্যবস্থাপনা, বহুল আলোচিত আঞ্চলিক ভূরাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে ভারতের আন্তরিক সহযোগিতা, সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকারকে আন্তরিক হওয়া ও দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া।

আমরা আশা করব, সামনের দিনগুলোয় অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD