জার্মানবাংলা ডেস্ক: নির্বাচনে নিঙ্কুশ জয় লাভ করে আবারো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে এবার অভিনন্দন জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী ও ডি-৮ মহাসচিব।ভারতে অবস্থিত বাংলাদেশে হাইকমিশনের মাধ্যমে এক লিখিত বার্তায় এই অভিনন্দন জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দুল্লাহ।
এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং তুরস্ক এই ৮টি উন্নয়নশীল দেশের মধ্য অর্থনৈতিক সহযোগীতার উদ্দেশে গঠিত সংগঠন ডি-৮ এর মহাসচিবও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা পাঠিয়েছেন বিশ্বনেতারা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ভারত, চীন, কাতার ও সৌদি আরব, ইরান, কাতার, ভুটান সহ অসংখ্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই তালিকায় রয়েছেন।
আর তা দেখেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছিলেন, সাইবেরিয়া থেকে আমেরিকা, কেউ আমাদের নির্বাচন প্রত্যাখ্যান করেনি।