শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

শুরু হলো দু’দিনব্যাপি ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
গাজীপুর-এ শুক্রবার শুরু হয় দু’দিনব্যাপি আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯’

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:জাতীয় পর্যায়ে প্রকৌশল-প্রযুক্তি ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ শুক্রবার শুরু হয় দু’দিনব্যাপি আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯’।

বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ডুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির সহযোগিতায় সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে উৎসবটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, ‘বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সম্পৃক্ত করবে এই উৎসব’। এছাড়া আইসিটি সেক্টরের তরুণ প্রযুক্তিপ্রেমীদের নতুন নতুন আইডিয়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনির চৌধুরী। তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সকলক্ষেত্রে অটোমেশন করতে হবে। এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ‘ডুয়েট সিএসই ফেস্ট- ২০১৯’ এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, অধ্যাপক ড. মো. নাছিম আখতার, আহবায়ক অধ্যাপক ড. মো. ফজলুল হাসান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, এটুআই ইনোভেশন হাবের প্রতিনিধি ফারুক আহমেদ জুয়েল প্রমুখ। এতে মডারেটর সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ডুয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি অরূপ চক্রবর্তীসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.), শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথি ও উৎসবে অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হাসান সিদ্দীকী জানান, দু’দিনব্যাপি এই প্রযুক্তি উৎসবে মোট ৩টি ইভেন্টে দেশের প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের ১১৬টি টিমের প্রায় পাঁচ শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করছে। উৎসবে বিভিন্ন ইভেন্টগুলো হচ্ছে প্রোজেক্ট এক্সিবেশন, রোবো রাইডস্ , প্রোগ্রামিং কনটেস্ট।এসব প্রতিযোগিতায় দু’ লক্ষ ২০ হাজার টাকার প্রাইজ মানি রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ এ উৎসবের সঙ্গে সম্পৃক্ত সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উৎসবটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান।

শুক্রবার সকাল ৯ টায় উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শুরু হয়ে বিভিন্ন ইভেন্ট চলতে থাকে এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD