শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

‘শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি’

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বের করা র‌্যালির আগে এ কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন ডা. জাহিদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন তিনি।’

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই আছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। এ সময় বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। শেখ হাসিনার পতনের পর তার দেশে আসার পথ খুললেও এখনো আসেননি তিনি। লন্ডন থেকেই দলের কাজ পরিচালনা করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD