শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

“শিক্ষার গুণ ও মান নিশ্চিতকরণের লক্ষ্যেই মডেল কলেজ প্রকল্প”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ‘শিক্ষার গুণ ও মান নিশ্চিতকরণের লক্ষ্যেই মডেল কলেজ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই মডেল কলেজ প্রকল্প জাতীয় ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার মানোন্নয়ন করাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার ।

আজ শনিবার(২৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মডেল কলেজ প্রকল্পের অধীন নির্বাচিত ৮টি প্রাক মডেল কলেজকে প্রযুক্তি সহায়তা, পুস্তক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাননীয় উপাচার্য।

উপাচার্য বলেন, ‘সরকারি কলেজগুলোর চেয়ে বেসরকারি কলেজ নানা দিক থেকে পিছিয়ে আছে। তাই প্রাথমিকভাবে বেসরকারি কলেজগুলোকেই মডেল কলেজ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। এরফলে অন্যান্য কলেজগুলো এসব কলেজের বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করবে।’
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার লক্ষ্যে শিগগিরই ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু হতে যাচ্ছে । এসব উদ্যোগ গ্রহণ করার ফলে শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফল অর্জনে ইতিবাচক মনোভাব তৈরি হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা ছিল। বর্তমান উপাচার্যের নেতৃত্বে এটিতে আমূল পরিবর্তন হয়েছে। আজকে যে মডেল কলেজ প্রকল্পের আওতায় ৮টি কলেজকে স্বীকৃতি দেয়া হয়েছে। এটি মেধার স্বীকৃতি। দেশে প্রতি বছর যে বিপুল সংখ্যক গ্রাজুয়েট বের হচ্ছে তার সিংহভাগই বের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এসব গ্রাজুয়েটদের মাল্টিস্কিলড হতে হবে। উন্মুক্ত বিশ্বে টিকে থাকতে হলে মাল্টিস্কিলড হওয়া ছাড়া কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।

উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD