শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

শাহরুখ-আরিয়ানের নামে মামলা 

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজের প্রথম নির্মাণে বলিউডের কঙ্কালসার রূপ দেখিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেইসঙ্গে ব্যঙ্গ করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তিনিও কম যাননি। শাহরুখের নামে দিয়েছেন ২ কোটি রুপির মানহানির মামলা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যাড্‌স অফ বলিউড’ ওয়েব সিরিজে এক এনসিবি আধিকারিকের চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার সঙ্গে চেহারার সাদৃশ্য রয়েছে সমীর ওয়াংখেড়ের, দাবি নেটাগরিকের। সেই চরিত্রটি দেখেই আরিয়ান ও শাহরুখের নামে মামলা ঠুকেছেন সমীর। আবেদনে এই সিরিজকে ‘মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন সমীর ।

সমীরের দাবি, “মাদকবিরোধী সংস্থার বিরুদ্ধে এই ওয়েব সিরিজ খুবই নেতিবাচক এবং ভিত্তিহীন। আইন প্রয়োগকারী সংস্থাগুলির উপরেও মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করেছে এই সিরিজ।” আরও দাবি করেন, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে।

এই সিরিজে বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন আরিয়ান। তারমধ্যে অন্যতম আরিয়ানের মাদক কাণ্ড। ২০২১ সালে মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। ওই সময় এনসিবি আধিকারিক ছিলেন সমীর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD