আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শা উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১৭টি কেন্দ্রে ৫ হাজার ৮ শত ১৩ জন পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে।
এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৯ শ’৮৮ জন এবং ইবতেদায়ী পরীক্ষায় ৮শ’ ২৫ পরীক্ষার্থী রয়েছে। অনুপস্থিত রয়েছে প্রাথমিক পরীক্ষায় ৬৯ জন ও ইবতেদায়ী পরীক্ষায় ১ শত ৪ জন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে প্রাথমিক পরীক্ষায় ৮৮ জন ও ইবতেদায়ী পরীক্ষায় ৬৪ জন কমেছে। চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় ৩০ মিনিট বাড়িয়ে দেয়া হয়েছে।
উপজেলার সকল শিক্ষার্থীকে গণিত ও ইংরেজীর বিষয়ের উপর বেশি নজর দেওয়া হয়েছে।