শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘শান্তিপূর্ণ একীকরণ; এক দেশ, দুই ব্যবস্থা’ তাইওয়ানের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বিবেচনা করেছে:চীনা মুখপাত্র

আকাশ:
  • প্রকাশের সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ‘শান্তিপূর্ণ একীকরণ; এক দেশ, দুই ব্যবস্থা’ হচ্ছে দেশের একীকরণ বাস্তবায়নের সবচেয়ে ভাল পদ্ধতি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাইওয়ান বিষয় গণতন্ত্রের বিষয় নয়, এটি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার সঙ্গে জড়িত। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডর অখণ্ডতা কখনওই আলাদা হয় নি। কিছু কিছু দেশ ‘গণতন্ত্রের মাধ্যমে কর্তৃত্ববাদী লড়াইয়ের’ নামে মিথ্যাচার করছে এবং গণতন্ত্রের নামে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাকে’ সমর্থন করছে। তারা ‘তাইওয়ান বিষয় নিয়ে চীনকে চাপ প্রয়োগ ও নিয়ন্ত্রণ করার’ অপচেষ্টা করছে। তাদের এহেন আচরণ অনেক বিপজ্জনক, যা বাস্তবায়িত হবে না।

তিনি আরো বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ মাতৃভূমির একীকরণের সঙ্গে জড়িত; তাইওয়ানে বসবাস করা চীনা জনগণের কল্যাণ জাতিগত পুনর্জাগরণের সঙ্গে জড়িত। তাইওয়ান প্রণালীর দু’পারের ব্যবস্থা ভিন্ন, তবে তা একীকরণের পথে বাধা নয়। আর তা নিয়ে বিচ্ছিন্নতার সুযোগও নেই।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ একীকরণ; এক দেশ, দুই ব্যবস্থা’ তাইওয়ানের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বিবেচনা করেছে। যা একীকরণ বাস্তবায়নের পর তাইওয়ানের দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সহায়ক হবে। এটাই হলো তাইওয়ান সমস্যা সমাধানে চীনের মৌলিক নীতি এবং দেশের একত্রিকরণ বাস্তবায়নের সবচেয়ে ভালো পদ্ধতি।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD