শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শাংহাইয়ে দ্বিতীয় সিএমজি ফোরাম অনুষ্ঠিত

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩

২০ জুলাই চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি এবং শাংহাই মিউনিসিপ্যাল ​​পিপলস গভর্নমেন্টের যৌথ উদ্যোগে দ্বিতীয় গ্লোবাল মিডিয়া ইনোভেশন ফোরাম বা সিএমজি ফোরাম শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এ ফোরামের থিম হল ‘উন্মুক্তকরণ, অন্তর্ভুক্তি, পারস্পরিক সুবিধা: আধুনিকীকরণের পথে হাত মেলানো।’ আন্তর্জাতিক সংস্থা, দেশি-বিদেশি মূলধারার মিডিয়া, দেশি-বিদেশি থিংকট্যাংক এবং আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠনসহ বিভিন্ন সংস্থার মোট ২৩০ জনেরও বেশি প্রতিনিধি অনলাইন ও অফলাইনে ফোরামে অংশগ্রহণ করেছেন।

শাংহাই পৌর কমিটির সম্পাদক ছেন চি নিং তার ভাষণে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে সার্বিকভাবে চীনা জাতির মহান পুনরুত্থানের ছবি আঁকা হয়েছে। প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুযায়ী শাংহাই বিশ্বব্যাপী প্রভাবশালী সমাজতান্ত্রিক আধুনিক আন্তর্জাতিক বড় নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। শাংহাই উচ্চ গুণগত মানের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে যাবে, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, মেধাবীদের সমন্বিত উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে এবং শিল্পের রূপান্তর দ্রুততর করবে।

চীনের প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, প্রেসিডেন্ট সি’র উত্থাপিত বিশ্ব উন্নয়ন প্রস্তাব, বিশ্ব নিরাপত্তা প্রস্তাব এবং বিশ্ব সভ্যতা প্রস্তাবে তুলে ধরা মহান পরিকল্পনা অনুযায়ী, যৌথভাবে আধুনিক উন্নয়ন এগিয়ে নেওয়া এবং মানবসভ্যতার অগ্রগতি বেগবান করা হলো মিডিয়ার দায়িত্ব। মিডিয়ার সহযোগিতা গভীর করা, একে অপরের কাছ থেকে সভ্যতা শেখা এবং আধুনিক মানবসমাজ প্রতিষ্ঠায় আরো বুদ্ধি ও শক্তি প্রদান করা উচিৎ বলে উল্লেখ করেন তিনি।

রোসিয়াকায়া গাজেতার মহাপরিচালক পাভেল নেগোইতসা বলেন, বহু বছর ধরে তার পত্রিকা ও সিএমজি’র সহযোগিতা ফলপ্রসূ ও কার্যকর হয়েছে। দু’পক্ষ অব্যাহতভাবে নতুন প্রকল্প চালু করার প্রত্যাশা করে। যাতে সারা বিশ্বে চীনা বৈশিষ্ট্যময় আধুনিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পথে চীনের উন্নত অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরা যায়।

ফোরামে সিএমজি’র চারটি সৃজনশীল সাফল্য প্রকাশিত হয়েছে। ফোরাম চলাকালে ‘পরিবর্তনশীল পরিস্থিতিতে বৈশ্বিক সুযোগ’সহ তিনটি শাখা ফোরাম অনুষ্ঠিত হয়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD