শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

শরিফ ওসমান হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে।

ফাহিম ফারুকী বলেন, “এই হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ একটি বার্তা দিয়েছে—এ দেশে সুষ্ঠু নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সে কারণেই তারা নির্বাচন যাতে কোনোভাবেই না হয়, সেই লক্ষ্যে কাজ করছে।”

তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা আমরা দেখছি, তার দায় এড়ানোর সুযোগ নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার চাই।”

হুঁশিয়ারি দিয়ে ফাহিম ফারুকী বলেন, “আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে তবেই আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পিয়াজের গল্প শুনতে চাই না—আমরা বিচার চাই।”

আহত শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, “তিনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন, তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবার এখানে উপস্থিত আছে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।”

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD