শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষ্যে সাধুমেলার ৫৫তম আসর

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে আজ ২৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যায় লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষ্যে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫৫তম আসর সাধুমেলা অনুষ্ঠিত হয়েছে। সাধুমেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও শিল্পীরা। বটতলার এ আয়োজনে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। বক্তব্যে তিনি বলেন ’এই বিশ্ব, বাউলদের চিন্তা-চেতনার, সাধনার ধারায় পরিবর্তিত হোক, শিল্প-সংস্কৃতির ক্ষমতায়ন ছাড়া এই বিশ্ব ভালোভাবে বাঁচতে পারবে না। কারণ অধিকাংশেরই পৃথিবীর প্রতি ভালোবাসা নাই। অধিকাংশই স্বার্থের জায়গায় চলে গেছে।’ মহাপরিচালক আরো বলেন, ‘বিশ্বের যেখানেই যেকোন হত্যাকান্ডে আমরা কষ্ট পাই, কিন্তু তার কোন প্রতিকার হয় না। এই বিশ্বকে নান্দনিক করতে, বাসযোগ্য করতে আমাদের দেশ থেকে আমরা ঘোষণা করবো- এই বিশ্বকে ধ্বংস করতে আমরা দিবো না, বরং বিশ্বকে নান্দনিক করতে বাংলাদেশ অনন্য ভুমিকা পালন করবে ‘।

মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন- ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে প্রায় ৫০ হাজার শিল্পীকে একজায়গায় করার চেষ্টা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আজ শিল্পকলা একাডেমি নানা কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ নান্দনিক ও সৃজনশীল হবে সেই প্রত্যাশা করছি’। প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সাধুমেলায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালন গবেষক ড.সৈয়দ জাহিদ হোসেন।’

অনুষ্ঠানের শুরুতেই বাউল গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী কুতুব উদ্দিন, উপমা আক্তার বৃষ্টি এবং মো: মাহাবুল ইসলাম। বিশিষ্ট শিল্পীদের গান পরিবেশনের পর শুরু হয় আলোচনা পর্ব। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের গান।

শুরুতেই জেলার বিশিষ্ঠ শিল্পীবৃন্দ বলাই শাহ, জামাল উদ্দিন, টুনটুন ফকির, সমির হোসেন, বাউল রাজিব শাহ্ এবং মো: আরিফুল হক পরিবেশন করেন দলীয় গান ‘দয়াল চাঁদ এসে’। এছাড়াও গান পরিবেশন করেন সিনিয়র শিল্পী ওমর আলী, লাভলী শেখ, তাসলিমা আক্তার, বিদ্যুৎ শীল এবং মো: মানিক।

সবশেষে পরিবেশিত হয় দলীয় সংগীত ‘মিলন হবে কতো দিনে’। দলীয় সংগীত পরিবেশন করেন নাবিয়া বিনতে মিতুল, ফারুক হোসেন, শ্রী কৃষ্ণ গোপাল, মোছা: লিমা খাতুন, মোসেলিম মিয়া, মো: জাহিদুল ইসলাম, ফাহিমা আহমেদ শিফা, আব্দুল মান্নান তালুকদার, রুমা আক্তার, মো: মিরাজ সিকদার, মো: ফারুক মিয়া, মোছা: মহিমা খাতুন, শাহ নেওয়াজ সজীব, রেজাউল করিম রেজা, আখি বেগম, মমতাজ বেগম, মো: মিজান, মিনারা হক, মো: আবু বকর সিদ্দিক, মো: নুরুল ইসলাম শেখ, মো: শাহেদ আলী, স্বর্না খান, সামসামু আলম টিটু, রুমানা ইয়াসমিন এবং প্রিয়া বিশ্বাস প্রমুখ।

মহাত্মা লালন সাঁইজি
“আঁধার ঘরে সর্প ধরা
আছে সাপ নাই প্রত্যয় করা”- লালন সাঁই।

লালন ফকির ও তাঁর সম্প্রদায় সৈবব বস্তুবাদি বস্তুর সাধক। বস্তুর বাইরে তারা অদেখা ধিয়ানকে তেমন গ্রাহ্য করেন না। কিন্তু বাউলেরা আঁধারের পথযাত্রি নয়। তারা আলোর পথে চলে সত্যের সন্ধানে সারা জীবন সাধনায় কাটিয়ে দেন তাদের মনের মানুষের সাথে মিলনের আকুতি নিয়ে। সকল ধর্ম, দর্শন, এবং বিজ্ঞানের মুল সার হলো সত্যানুসন্ধান। সত্যকে ধারণ করে সকল অসত্য বা রিপুকে জয় করে সত্য বা নিজেকে চেনার সাধনাই হলো বাউল সাধনার মুল। সে কারণেই বাউল দর্শনে কোন দ্বন্দ নেই, নেই কোন কলহ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD