শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

লাথি মেরে বের করে দেবো: প্রকৌশলীকে জামায়াত নেতা, হুমকির ভিডিও ভাইরাল

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদে প্রকৌশলীর নিজকক্ষে এ হুমকি দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী।

পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রকৌশলী কাজী ফয়সাল বারী অফিসে চেয়ারে বসে আছেন। তার সামনে টেবিলের অন্যপ্রান্তে দাঁড়িয়ে মাহবুব আলম মুন্সী। তর্ক-বিতর্কের এক পর্যায়ে তিনি প্রকৌশলীকে বলেন, ‘লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেবো।’

এ বিষয়ে কাজী ফয়সাল বারীকে ফোন দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কার্যালয়ে দেখা করলে কাজী ফয়সাল জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এটি নিয়ে আর কিছু হোক, তা তিনি চান না।

অভিযোগের বিষয়ে মাহবুব আলম মুন্সী বলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন নিয়ে আমরা কয়েকজন গেলে উপজেলা প্রকৌশলী গড়িমসি করেন। এ নিয়ে তার সঙ্গে প্রায় ১০ মিনিট তর্ক-বিতর্ক হয়। রাস্তাটির গুরুত্ব বোঝাতে গেলে এক পর্যায়ে রেগে গিয়ে তিনি বলেন– ‘যদি রাস্তা ভেঙে পানি জমে থাকে, তাহলে আপনারা গিয়ে বালতি দিয়ে তা পরিষ্কার করেন। আমিও তখন উত্তেজিত হয়ে কথাটি বলেছি।

তিনি আরো বলেন, ‘পুরো ঘটনা আড়াল করে আমাকে হেয় করার জন্যই মাত্র ১০ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। অথচ ইউএনও কার্যালয়ে বসে বিষয়টি সুরাহার অংশ হিসেবে আমার কাছে থাকা ভিডিওগুলো ডিলিট করা হয়েছে।’

উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াস বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এক পক্ষ থেকে তো কোনো ঘটনা তৈরি হয় না। তারপরও আমরা ইউএনওর সঙ্গে বসে বিষয়টি সুরাহা করেছি। প্রকৌশলীর কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।’

ইউএনও আবদুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারের আবেদন নিয়ে তারা প্রথমে আমার কাছে এসেছিলেন। আমি তাদের উপজেলা প্রকৌশলীর কাছে পাঠাই। ওখানে কী ঘটেছে তা জানি না। তবে পরে বিষয়টি জানতে পেরে জামায়াতের নেতৃত্ব স্থানীয় লোকদের ডেকেছিলাম। তারা উপস্থিত হয়ে প্রকৌশলীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD