শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

লস অ্যাঞ্জেলসে ২০তম চীন-মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন উৎসব

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

২০তম চীন-আমেরিকান চলচ্চিত্র উৎসব এবং চীন-আমেরিকান টেলিভিশন উৎসব ৮ তারিখে লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে। চীনা এবং আমেরিকান চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের ৭শত জনেরও বেশি প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠান এবং ‘গোল্ডেন অ্যাঞ্জেল অ্যাওয়ার্ড’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং একটি ভিডিও বক্তৃতায় বলেছেন যে, বিশ্বের শীর্ষ দুটি চলচ্চিত্র বাজার হিসাবে চীন-মার্কিন চলচ্চিত্র এবং টেলিভিশন সহযোগিতা ফলপ্রসূ এবং এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীন শুধুমাত্র সক্রিয়ভাবে উচ্চ-মানের ফিল্ম তৈরি করছে তা নয়, বরং বিশ্বের অসামান্য সভ্যতার অর্জনগুলোকেও প্রতিফলিত করে। তবে তার উচ্চ-স্তরের উন্মুক্তকরণ ব্যবস্থা এবং প্রক্রিয়াগুলোকে উন্নত করছে এবং সংস্কৃতি, টেলিযোগাযোগের ও ইন্টারনেট ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে উন্মুক্তকরণের সম্প্রসারণ করছে এবং সকল দেশকে অসামান্য সাংস্কৃতিক পণ্যের জন্য বিশাল বাজারের সুযোগ প্রদান করছে।

শিয়ে ফেং জোর দিয়ে বলেছেন যে, যতক্ষণ না চীন ও যুক্তরাষ্ট্র একে অপরকে সঠিকভাবে বুঝতে পারবে, ততক্ষণ তারা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার মাধ্যমে একে অপরের সাথে থাকার সঠিক উপায় খুঁজে পাবে না।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন ব্যাজার একটি ভিডিও বক্তৃতায় বলেছেন যে, চীন-মার্কিন চলচ্চিত্র উৎসব বিগত ২০ বছরে দুই দেশ ও জনগণের মধ্যে আদান-প্রদানে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং এর নির্মাণকেও প্রচার করেছে। ‘প্রতি বছর, আমি এটা দেখে আনন্দিত যে, সাংস্কৃতিক সৃজনশীলতা সম্পর্কে দুই জনগণের অভিন্ন অনুভূতির সাহায্যে, চীন-মার্কিন চলচ্চিত্র উৎসব বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে বাধা দূর করে, যাতে মানুষ একসাথে বসে শিল্পে বৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করতে পারে।

বর্তমান চীন-মার্কিন চলচ্চিত্র উৎসব এবং চীন-যুক্তরাষ্ট্র টেলিভিশন উৎসবের সময় চীন ও যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিক উদ্যোগ ও প্রতিষ্ঠানগুলো ফোরাম, স্ক্রিনিং এবং অন্যান্য কার্যক্রমের আয়োজন করবে। চীনা ও আমেরিকান চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা করবে এবং মত বিনিময় করবে। লস এঞ্জেলেস কাউন্টি সরকার নভেম্বরকে চীনা-আমেরিকান চলচ্চিত্র উৎসব এবং টিভি উৎসব মাস হিসেবে ঘোষণা করেছে।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD