শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

লকডাউনে রক্ষা পেল ইউরোপে ৩০ লাখ মানুষের প্রাণ: গবেষণা

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

ইমপেরিয়াল কলেজ লন্ডনের নতুন এক গবেষণায় বলা হয়েছে, কঠোর লকডাউন আরোপ করায় ইউরোপিয়ান ১১ টি দেশে কমপক্ষে ৩০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। ইমপেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা বৃটিশ সরকারকে করোনা ভাইরাসের বিষয়ে উপদেশ, পরামর্শ দিচ্ছেন। তারা বলেছেন, ঘরে থাকার নির্দেশ কাজ করেছে। এর ফলে করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনতে সহায়ক হয়েছে। এর ফলে জার্মানি, ফ্রান্স, ইতালি, বৃটেন, স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডে প্রায় ৩১ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইমপেরিয়াল কলেজ লন্ডন ৪ঠা মে পর্যন্ত ওই ১১টি দেশ থেকে করোনা ভাইরাসে মারা যাওয়া সম্পর্কিত ডাটা সংগ্রহ করেছে ইউরোপিয়ান সেন্টার অব ডিজিজ কন্ট্রোল থেকে। এরপর যেসব দেশে লকডাউন দেয়া হয় নি, সেখানকার মৃতের সংখ্যার সঙ্গে ওই দেশগুলোর মৃতের সংখ্যার তুলনা করে গাণিতিক মডেল দাঁড় করানো হয়েছে।

গবেষকরা আরো হিসাব করে দেখেছেন যে, এই হস্তক্ষেপের ফলে সংক্রমণ গড়ে শতকরা ৮২ ভাগ কমে একের নিচে নেমে এসেছে।

নেচার রিসার্সে প্রকাশিত হয়েছে এই গবেষণা রিপোর্ট। এতে গবেষকরা বলেছেন, আমাদের রেজাল্ট বলছে যে, ফার্মাসিউটিক্যাল সম্পর্কিত নয় এমন হস্তক্ষেপ এবং বিশেষ করে লকডাউনের ফলে সংক্রমণ বিপুল পরিমাণে কমতে সহায়ক হয়েছে। তাই কোভিড-১৯ কে নিয়ন্ত্রণে রাখতে এই হস্তক্ষেপ বা কড়াকড়ি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা দেখিয়েছেন, যদি কোনো ব্যবস্থা নেয়া না হতো তাহলে ওই ১১টি দেশে মে মাসের শুরুর দিকে এক কোটি ২০ লাখ থেকে এক কোটি ৫০ লাখ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হতেন, যা তাদের জনসংখ্যার শতকরা ৩.২ ভাগ থেকে ৪ ভাগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD