শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

রৌমারী মুুক্তাঞ্চল মডেল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ

আবু সাইদ,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

বর্ণিল আয়োজনে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রৌমারী মুুক্তাঞ্চল মডেল স্কুল এন্ড কলেজ।দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি।

নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সহ প্রমূখ।

উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্ বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন,মহান মুক্তিযুদ্ধে রৌমারীকে মুুক্তাঞ্চল রাখতে আমাদের জীবনবাজী রাখতে হয়েছে।তাই মুুক্তাঞ্চলেরর গৌরব ধরে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

বক্তৃতা পর্ব শেষে চলে মধ্যাহ্নভোজ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন রৌমারী মুুক্তাঞ্চল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও স্হানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীগণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল ইসলাম জাহিদ,সঞ্চালনা করেন সুলতানা আক্তার বিরহী,শ্রাবন্তী সাহা।
রৌমারী মুুক্তাঞ্চল মডেল স্কুল এন্ড কলেজটি রৌমারী ক্রিয়েটিভ গ্রুপের একটি প্রতিষ্ঠান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD