শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রৌমারীতে ৩৫টি আনন্দ স্কুল পিইসি পরীক্ষায় পাশ শতভাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:রৌমারীতে পিইসি পরীক্ষায় ৩৫টি আনন্দ স্কুলের শতভাগ পাশ করেছে শিক্ষার্থীরা। রস্ক প্রকল্পের আওতায় ও বাংলাদেশ বিশ্ব ব্যাংকের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত ঝড়েপরা শিক্ষার্থীদের স্কুলগামী করতে এ আনন্দ স্কুল চালু করা হয়।

২০১৪ সালে রৌমারী উপজেলার প্রত্যান্ত অঞ্চলে ৫৮টি আনন্দ স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটানা ৫ বছর মেয়াদী প্রকল্প চালু করা হয়। প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ৫৮টি আনন্দ স্কুল থেকে ২০১৮ সালে পিইসি পরীক্ষায় মোট ১হাজার ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
এর মধ্যে ৩৫টি স্কুল থেকে শতভাগ পাশ করে। পাশ করা স্কুলগুলো হচ্ছে চান্দারচর আনন্দ স্কুল, খাটিয়ামারী আনন্দ স্কুল, সুতিরপাড় আনন্দ স্কুল, মন্ডলপাড়া আনন্দ স্কুল, সবুজপাড়া আনন্দ স্কুল, যাদুরচর আনন্দ স্কুল, ধনারচর আনন্দ স্কুল, পাখিউড়া আনন্দ স্কুল, সোনাপুর আনন্দ স্কুল,পূর্ব পাখিউড়া আনন্দ স্কুল, দক্ষিণ টাপুরচর আনন্দ স্কুল, বাগুয়ারচর আনন্দ স্কুল, তিনতেলি আনন্দ স্কুল, বাঘমারা আনন্দ স্কুল, চরকাজাইকাট আনন্দ স্কুল, চর ইটালুকান্দা আনন্দ স্কুল, বালুরগ্রাম আনন্দ স্কুল, টাপুরচর আনন্দ স্কুল, চর ধনতলা আনন্দ স্কুল, উত্তর আমবাড়ি আনন্দ স্কুলসহ মোট ৩৫টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ১হাজার ৪৫ জন পিইসি পরীক্ষার্থীয় অংশ গ্রহন করে এবং ৯শত ৫৭জন পাশ করে। এর মধ্যে অনুপস্হিত ছিল ৮৮জন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাটি চরাঞ্চল দূর্গম, প্রত্যান্ত এখানে নিকটতম কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় অনেক শিশু প্রাথমিক শিক্ষার আলো থেকে বিরত হয়। অপর দিকে অনেক শিশু অত্র এলাকার কোন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও অভাব অনাটনের কারনে তারা ঝড়ে পরে। ঝড়েপরা শিক্ষার্থীরা লেখাপড়ায় দিন দিন আগ্রহ হারিয়ে ফেলে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও পরপর তিনবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক ঝড়েপরা শিক্ষার্থীদের জন্য এই আনন্দ স্কুল চালু করেন। যাতে কোন শিশু শিক্ষার আলো থেকে বি ত না হয়। আনন্দ স্কুলের শিক্ষার্থীদের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই, পোশাক, শিক্ষা উপকরন, পরীক্ষার ভাতা ও উপবৃত্তি দেওয়া হয়েছে। আনন্দ স্কুলের ঘরের জন্য প্রতিমাসে ঘর ভাড়া দেওয়া হত। নিয়োগকৃত শিক্ষকের জন্য প্রতিমাসে ৫হাজার টাকা বেতন দেওয়া হয়। আনন্দ স্কুল পরিদর্শনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। এ জন্য তাদেরকে প্রতিমাসে সম্মানীভাতা দেওয়া হয়। তারা সব সময়ে আনন্দ স্কুলগুলো পরিদর্শন করেন ও পাঠদানের পরামর্শ দিতেন।
আনন্দ স্কুলের ৫বছর মেয়াদ শেষ হওয়ায় এই শিক্ষকরা হতাশায় পড়েছেন। খাটিয়ামারী আনন্দ স্কুলের শিক্ষক ববিতা খাতুন, চরবামনের চর আনন্দ স্কুলের শিক্ষক তৌহিদা খাতুন ও চান্দার চর আনন্দ স্কুলের রোকছানা খাতুন জানান, আমার স্কুলে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এসবের অবদান তিনবার সফল প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার। তিনি এ আনন্দ স্কুল চালু না করলে ঝড়েপরা শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বি ত হতো। অপরদিকে আনন্দ স্কুলের ৫বছর মেয়াদ শেষ হওয়ায় আমরা বেকার হয়ে পড়েছি। আনন্দ স্কুলটি পূণরায় চালু করার জন্য বর্তমান সফল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী করছি।
আনন্দ স্কুলের পুল শিক্ষক আতাউর রহমান, ইদ্রিস আলী. খয়রাত হোসেন জানান, অন্যান্য স্কুলের চেয়ে আনন্দ স্কুলের শিক্ষারমান অনেক ভালো। ৩৫টি ¯ু‹লের শিক্ষার্থী শতভাগ পাশ করেছে। প্রকল্পটি আবারো চালু করলে ঝড়েপরা শিক্ষার্থী শুন্যের কোঠায় আসবে।
আনন্দ স্কুলের উপজেলা কো-অডিনেটর আবু রায়হান বলেন, ঝড়েপরা শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা আনন্দ স্কুলের কায্যক্রম ভালোই চলছিল। রৌমারী উপজেলায় আনন্দ স্কুলের পাশের হার ৯৬%।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আনন্দ স্কুলের ফলাফল অনেক ভালো। প্রকল্পটি পূনরায় চালু করা হলে ঝড়েপরা শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে পাশাপাশি আনন্দ স্কুলের নিয়োগকৃত শিক্ষকদের কর্মসংস্হনের সৃষ্টি হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD