শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

রুমিন ফারহানা বিএনপির আ.লীগবিষয়ক সম্পাদক: হাসনাত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানা হলেন বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী আমলে সবধরনের সুবিধা নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাসনাত অভিযোগ করে বলেন, ‘রুমিন ফারহানা সবসময় দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। আসলে তিনি আওয়ামী লীগের নানা সুযোগ-সুবিধা ভোগ করেই ভালো ছিলেন। আওয়ামী লীগের কাছে যারা পণ্যসামগ্রী, রুমিন তাদের একজন।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “কমিশনের ভূমিকাই এখন প্রশ্নবিদ্ধ। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকে আমাদের নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দিয়েছে। কিন্তু বিএনপি নেতাকর্মীদের সহজে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে। ফলে এই কমিশন কয়েকটি দলের ‘পার্টি অফিসে’ পরিণত হয়েছে।”

এর আগে, দুপুর ১২টার দিকে সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বেশ উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া, ওই হট্টগোল ও হাতাহাতির সময় নিজ দলের কর্মীরা রুমিন ফারহানাকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD