শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০১৯

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার সংলগ্ন রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি নানা সমস্যা কবলিত হয়ে পড়েছে। জনবল সংকট ও চিকিৎসক না থাকায় ওই স্বাস্থ্য কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার দরিদ্র অসহায় মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। প্রয়োজনীয় সংরক্ষণ ও যত্নের অভাবে স্বাস্থ্য কেন্দ্রের বিশাল অবকাঠামো ও আবাসিক ভবনগুলোর বেহাল অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,সদর উপজেলার রামন্দ্রপুর ইউনিয়নের পার্বর্তীপুর মৌজায় ৬ একর জমির উপর পল্লীর অসহায় মানুষদের চিকিৎসাদানের লক্ষ্যে সাবেক পাকিস্থান আমলে একটি প্রকল্পের আওতায় ১০ বেডের এই হাসপাতালটি স্থাপন করা হয়। সে সময় ওই হাসপাতালে দু’জন চিকিৎসকসহ বিভিন্ন পদে ২৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগদান করা হয়। স্বাধীনতার পর থেকে এ হাসপাতালটিতে স্বাস্থ্য বিভাগের নজর কমতে থাকে। ফলে ক্রমান্বয়ে হাসপাতালটি থেকে রোগীরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হতে শুরু করে। ঢিমেতালে চলতে থাকে এর কার্যক্রম। ২০০৯-২০১০ অর্থ বছর পর্যন্ত হাসপাতালে যথারীতি বেড চালু থাকলেও চিকিৎসকের অভাবে এরপর অভ্যন্তরীণ বিভাগ বন্ধ করে দেয়া হয়। ফলে রোগী ভর্তি বন্ধ হয়ে যায়। বেডগুলো এখন শূন্য অবস্থায় পড়ে রয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার একাংশসহ সদর উপজেলার হাজার হাজার মানুষ ওই হাসপাতালটিতে জরুরী চিকিৎসার ব্যাপারে নির্ভরশীল ছিল। এখন তারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। ১০ বেডের এই হাসপাতালটিতে এখন কোন রোগী ভর্তি হয় না। এখানে এখন শুধু বহিঃ র্বিভাগে চিকিৎসা দেয়া হলেও অপ্রয়োজনীয় অনেক স্টাফ এখনও রয়েছে বহাল তবিয়তে।

সরেজমিনে পরিদর্শনে জানা যায়, এই পল্লী স্বাস্থ্য কেন্দ্রটিতে দু’জন মেডিকেল অফিসারসহ পদ রয়েছে ১৯টি। কিন্তু ২ জন মেডিকেল অফিসারের পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে একজন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার এবং একজন ফার্মাসিস্ট এই স্বাস্থ্য কেন্দ্রটির বহিঃর্বিভাগে আগত রোগীদের চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ ওষুধ দিচ্ছেন। তদুপরি এ দু’জন কর্মকর্তাও নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থাকেন না। পরিদর্শনকালে দেখা গেছে, তাদের অনুপস্থিতিতে ওয়ার্ডবয় ও অফিস সহায়ক চিকিৎসা প্রদানের দায়িত্ব পালন করে থাকেন।

আরো জানা গেছে, এই স্বাস্থ্য কেন্দ্রে বাকি ১৭টি পদের মধ্যে গাইবান্ধা সদর হাসপাতালে ডেপুটেশনে দেয়া হয়েছে ১২ জনকে। শুধুমাত্র ৫ জন মাত্র এই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন। তারা হলেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আমিনুল ইসলাম, একজন ফার্মাসিস্ট মাহবুবর রহমান, অফিস সহায়ক আফরিন নাহার, ওয়ার্ডবয় সাজেদা খাতুন এবং সুইপার ময়না। বাকি ১২ জনের মধ্যে চারজন সিনিয়র স্টাফ নার্স ও দুই সহকারি নার্স ডেপুটেশনে কর্মরত রয়েছেন গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে। তারা হচ্ছেন সহিদা খাতুন, নাজমা পারভীন, সুরাইয়া বেগম ও শাহিনা সুলতানা এবং সহকারি নার্স আনোয়ারা বেগম ও আব্দুস সামাদ। এছাড়া অপর ছয়জন ল্যাব টেকনিশিয়ান ফাতেমাতুজ জহুরা, অফিস সহায়ক কোহিনুর বেগম ও একরামুল হক, ওয়ার্ডবয় এরশাদ হোসেন, কুক হুসনে আরা ও সুইপার শ্রীমতি মালাকেও গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ডেপুটেশনে দেয়া হয়েছে।

তদুপরি এই হাসপাতালটিতে এখন জরাজীর্ণ অবস্থা বিরাজ করছে। হাসপাতালের মাঠে চড়ছে গরু, ছাগল ও ভেড়া। পার্শ্ববর্তী লোকজন মাঠে ধান, খড় এবং ঘুটে শুকাচ্ছে। ফলে বর্তমানে এই চিকিৎসা কেন্দ্রটির একেবারেই বেহাল অবস্থা। অপরদিকে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য অবকাঠামো অযত্ন অবহেলায় পড়ে থাকায় সেগুলোর এখন জরাজীর্ণ দশা। অনেক মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। তাছাড়া প্রায় জন শূন্য অবস্থার কারণে রাতে স্বাস্থ্য কেন্দ্রটিতে সমাজ বিরোধী লোকজনের আড্ডাখানায় পরিণত হয়। অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে প্রচুর।

বিশাল আয়তন জুড়ে প্রতিষ্ঠিত রামচন্দ্রপুরের স্বাস্থ্য কেন্দ্রটিতে আশেপাশের পল্লী এলাকার দরিদ্র মানুষদের মধ্যে এখনও প্রতিদিন গড়ে ৬৪ জন থেকে ১৫০ জন রোগী বহিঃর্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু চিকিৎসক, প্রয়োজনীয় জনবল সংকট থাকায় এই স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীরা সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না এবং প্রয়োজনীয় ওষুধপত্র তাদেরকে দেয়া হচ্ছে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD