শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

যুক্তরাষ্ট্রের স্কলারশিপ শেষে দেশে ফিরেছেন শিল্পী নির্ঝর চৌধুরী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

ফাতেমা রহমান রুমা: আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের স্কলারশিপে আমন্ত্রিত হয়ে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর বিশেষ আলোচনায় অংশ নিতে গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র পাড়ি জমান জনপ্রিয় সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী। ২৫ দিনের লম্বা সফল শেষে গত ৩১ জুলাই দেশে ফিরেছেন বাংলাদেশের এই গুণি শিল্পী।

যুক্তরাষ্ট্র সফরকালে তার সঙ্গে ছিল বিশ্বের ১১টি দেশের খ্যাতনামা শিল্পী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- পাকিস্তান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, পেরু, পোলেল্ড, বলিভিয়া, ইসরাইল, পাপুয়া নিউগিনি ও চিলি।
প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের সঙ্গীতাঙ্গনের উচ্চতর প্রযুক্তি ও নানা কলাকৌশল সম্পর্কে ধারণা নিতে ওয়াশিংটন ডিসি, সান ডিয়েগো, সিয়াটল, ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক ঘুরে বেড়িয়েছেন।

এদিকে বিদেশ সফর শেষে দেশে ফিরেই সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী ২২ শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়ণ দিবস উপলক্ষে গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ উপলক্ষে তার ৪টি লিরিকাল ভিডিও এবং মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশন থেকে লিজার সঙ্গে ডুয়েট ‘তুমি’, ঢুলি প্রডাকশন থেকে ‘ঘাটে বসে আছি’, সেভেন টিউনস থেকে ‘একটুকু ছোঁয়া লাগে’ ও ঈগল মিউজিক থেকে ‘ তোমার অসীমে’ গানগুলোর সংগীতায়োজন করবে যথাক্রমে শান, রোকন ইমন, মার্সেল এবং তানজিল তন্ময়। ২২শে শ্রাবণের পর পরই আসন্ন ঈদের জন্য মৌলিক কিছু গানের কাজ শুরু করবেন ব্যস্ত এই গুণি শিল্পী।

উল্লেখ্য, শিল্পী নির্ঝর চৌধুরী নানা কর্মকাণ্ডের মধ্যে তিনি লিড ভোকালিস্ট-এর ধারক, রেডিও একাত্তর এফএম ৯৮.৪ এর হেড অব প্রোগ্রাম, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর লেকচারার এবং ভলকি মিউজিক স্টেশনের কর্ণধার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD