শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যশোরে প্রবাসীসহ দুই খুন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

শুক্রবার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও বাহাদুরপুরে দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।রাত ১১টার দিকে চুড়ামনকাটি বাদিয়াটোলা গ্রামে মেহের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মেহের আলী ওই গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে। মেহের আলী কুয়েতে থাকতেন। গত ২৬ জুলাই দেশে ফেরেন তিনি। কুয়েতে যাওয়ার আগে মেহের আলী বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

একই রাতে সদর উপজেলার বাহাদুরপুর আড়পাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে আরেক ব্যক্তি খুন হন। তিনি ওই গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। আজ শনিবার ভোর ছয়টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী মিঠুর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত মিঠু টাইলস মিস্ত্রীর কাজ করতেন।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার রেজয়ন উদ দারাইন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে। দুটি হত্যাকান্ডের কারণ ও খুনীদের সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD