শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

যশোরে জামায়াত ইসলামের সুধী সমাবেশে তরুণ ও বয়স্কদের কম্বিনেশন ন্যায়ভিত্তিক মানবিক দেশ গড়ে তোলা হবে : ডা. শফিকুর

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর দেশ তরুণদের হাতে তুলে দেয়া হবে। তরুণ ও বয়স্কদের কম্বিনেশন ন্যায়ভিত্তিক মানবিক দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আজ সন্ধ্যায় যশোরে একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাদের দেশের প্রতি ভালোবাসা ছিল না বলে নির্দয় আচরণ করেছে। কেবল শারীরিক নির্যাতন নয় রিজিক নিয়ে টানাটানি করেছে।
তিনি বলেন, সমাজের বোনমেরু ঠিক করতে হবে। এখন একটা নতুন ব্যবস্থা চালু করতে হবে‌। এজন্যই ছাত্ররা রক্ত দিয়েছে।
আমীরে জামায়াত আরো বলেন, এ জাতি এখন নাজাত পায়নি। শেখ হাসিনা পালিয়ে গিয়েও শান্তি দিচ্ছে না। জাতির মধ্যে বৃহত্তর ঐক্য থাকলে কিছু করতে পারবে না।
সমাবেশে বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের চেতনা ছিল ন্যায়বিচারের। গোটা জাতি সুবিচারের সন্ধান করছে। কোরআনের শাসনেই তা প্রতিষ্ঠিত হবে। ইসলামের সৌন্দর্যের কারণেই জামায়াত ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। এবং জামায়াত ইসলাম সেই কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করতে চায়।
সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আজিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD