শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোরের রাজপথে অভিভাবক 

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

সাথে আছি বাবা মা, খুনি তুই সরে যা, বুকের ভেতর দারুণ ঝড়, সন্তান হত্যা বন্ধ কর এমন বিভিন্ন স্লোগান নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-বাবারা। সন্তানদের হুমকি, হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং বর্তমান সরকার পদত্যাগে দাবি জানিয়ে রোববার সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নিয়ে এ কর্মসুচি পালন করে শতাধিক পিতা-মাতারা।

মানবন্ধনে পিতা-মাতারা বলেন, আমাদের সন্তানেরা ন্যায্য দাবি নিয় রাজপথে আন্দোলনে নেমেছিল। তাদের দমাতে এবং কোটা পদ্ধতি বহাল রাখার জন্য আমাদের সন্তানদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, তাদের ওপর লাঠিচার্জ করে অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার জন্য সরকার তার পেটুয়া বাহিনী এবং দলীয় নেতা-কর্মীদের লেলিয়ে দিয়েছে। বর্তমান সরকার এর আগেও কোন সুষ্ঠু বিচার করতে পারেনি। এতগুলো প্রাণের বিনিময়ে তারা অবশেষে কোটা সংস্কার করল।

মানববন্ধনে পিতা-মাতারা আরও বলেন, সরকার শুধু নির্বিচারে হত্যা করে থামেনি। আমাদের সন্তানদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমরা অবিলম্বে আমাদের শিক্ষার্থীদের মুক্তি চাই, সন্তান হত্যার জবাব চাই এবং তাদের এক দফা মেনে নিতে হবে এবং বর্তমান সরকারের পদত্যাগ করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD