শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মৃত্যুদণ্ডের বিরোধিতায় অটল জার্মানি: শেখ হাসিনা মামলাতেও একই অবস্থান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে সাম্প্রতিক আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে জার্মানি স্পষ্ট অবস্থান জানিয়েছে। দেশটির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, মৃত্যুদণ্ডের বিরোধিতায় ইউরোপীয় ইউনিয়নের যে নীতি দীর্ঘদিন ধরে রয়েছে, শেখ হাসিনার রায়ের ক্ষেত্রেও তা অপরিবর্তিত থাকবে।

জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনায় বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ মত প্রকাশ করেন।

আলোচনায় রুডিগার লোটজ আরও বলেন, জুলাই সনদ অনুসারে চালু থাকা সংস্কার উদ্যোগ অব্যাহত রাখাই উত্তম। রাজনৈতিক দলগুলো সংস্কারে অঙ্গীকারবদ্ধ, এবং এই পরিবর্তনের ধারাবাহিকতা নির্বাচনের পরও বজায় থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন, তাতে জার্মানির আস্থা রয়েছে। তার মতে, ২০২৬ সালের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে নিরপেক্ষতা, সুষ্ঠুতা ও সামগ্রিক গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়া জরুরি।

রোহিঙ্গা সংকটে পাশে থাকার প্রতিশ্রুতি

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় জার্মানি বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যাবে বলেও পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

ছাত্র ভিসা প্রসঙ্গে তিনি বলেন, আবেদনকারীরা প্রায়ই অসম্পূর্ণ বা ভুল তথ্য জমা দেওয়ায় তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। এ কারণে শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদন করার আহ্বান জানান তিনি।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই অভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুইটিতে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং রায়ে সংশ্লিষ্টদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

সূত্র: সময় টেলিভিশন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD