শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মুরাদকে বাঁচাতে এগিয়ে আসুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

নাইম আবদুল্লাহ: কঠিন রোগে আক্রান্ত মোফাজ্জেল হোসেন মুরাদ। তিনি স্বাভাবিক জীবন যাপন করে বেঁচে থাকতে চান। তবে তার সুস্থ চিকিৎসার প্রয়োজন অনেক অর্থের। নিজে থেকে সেই ব্যয়ভার চালিয়ে সুচিকিৎসা গ্রহণ করা মুরাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এ জন্য আগামী ১৩ই জানুয়ারি (রোববার) সিডনির রকডেলস্থ পালকি রেস্টুরেন্টে বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি মোফাজ্জেল হোসেন মুরাদের জন্য একটি ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করেছে।

সন্ধ্যা সাতটায় আয়োজিত এই নৈশভোজে ন্যূনতম প্রবেশ ফি ৫০ ডলার। আগ্রহীরা আয়োজকদের কাছে কিংবা বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির ব্যাংক হিসাব নম্বরে অথবা নৈশভোজের অনুষ্ঠানে ফি জমা দিতে পারেন।

ডিজাস্টার রিলিফ কমিটির একাউন্ট নম্বর: বিএসবি ০৬২২২৩ একাউণ্ট ১০৯১৪৩৭০। দেশ থেকে যদি কেউ সাহায্য পাঠাতে চান তাহলে ডাচ বাংলা ব্যাংক অথবা বিকাশ করতে পারবেন। ডাচ বাংলা একাউন্ট নম্বর: মোফাজ্জেল হোসেনঃ 168103114504 বিকাশ নাম্বার : 01712430290।

মোফাজ্জেল হোসেন মুরাদ (৩৭) ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করে প্রাইভেট ফার্মে চাকুরী রত অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত হন। গত কয়েকমাস ধরে তিনি দক্ষিণ ভারতে ভেলোর ক্রিশ্চিয়ান মেডিক্যাল সেন্টারের ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী এবং দুই সন্তানের জনক।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার “বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট” করতে হবে। এই জন্য প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা প্রয়োজন। এই লক্ষ্যে মুরাদের পরিবার বা আত্নীয় স্বজনেরা অস্ট্রেলিয়া প্রবাসীদের কাছে বিনীত আবেদন করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD