শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করা হবে:পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে। এ হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা দেয়ার সুযোগ তৈরি করা হবে যাতে কোনও রোগীকে অন্যকোনো হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়। তিনি বলেন, রোগী ভর্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে ১ হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেয়া হবে।

শনিবার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তৃতাকালে পরিবেশমন্ত্রী ও মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের ১ম হাসপাতাল উল্লেখ করে মন্ত্রী বলেন, এ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সকল অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত চিকিৎসকগণ থোরাসিক সার্জারি, নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে মন্ত্রী এ হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

মন্ত্রী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে পরিকল্পনা ১ মাসের মধ্যে জমা দেয়ার অনুরোধ জানান। তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়ন এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD