শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

মিস আমেরিকা’মুকুট জিতলেন ক্যামিলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন:‘মিস আমেরিকা ২০২০’ হলেন একজন বায়োকেমিস্ট বা প্রাণরসায়নবিদ। সুন্দরী মিস ভার্জিনিয়া ক্যামিলি স্ক্রিয়ার জিতেছেন এই মুকুট। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি তার রসায়নের জাদু দেখিয়ে মাৎ করেছেন সবাইকে। ৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ২০২০ সালের জন্য ‘মিস আমেরিকা’ পদবী লাভ করলেন ভার্জিনিয়ার এই সুন্দরী।

বৃহস্পতিবার চূড়ান্ত পর্বে সেরা তিন প্রতিযোগীকে তাদের বিশেষ দক্ষতা প্রদর্শন করার সুযোগ দেওয়া হয়। এই পর্বে একজন প্রাণরসায়নবিদ হিসেবে ল্যাব কোট পরে এই ২৪ বছর বয়সী ক্যামিলি তার রসায়নের মেধা দেখিয়ে মুগ্ধ করেন বিচারকদের।

এছাড়া জর্জিয়ার প্রতিযোগী ভিক্টোরিয়া হিল তার বিশেষ পারদর্শিতা হিসেবে অপেরা সংগীত পরিবেশন করেন। অপর প্রতিযোগী মিস মিসৌরি সিমোন এস্টার বিশেষ দক্ষতা হিসেবে ব্যাটন পারফর্ম্যান্স প্রদর্শন করেন। পুরস্কার হিসেবে মিস ক্যামিলি ৫০ হাজার ডলার শিক্ষাবৃত্তি এবং এক বছরের জন্য মিস আমেরিকা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্যামিলি ইতোমধ্যে বিজ্ঞানে দু’টি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এখন তিনি ফার্মেসি বিষয়ে ডক্টরেট করছেন ভার্জিনিয়া কমনওয়েল্থ ইউনিভার্সিটিতে। মিস আমেরিকা হিসেবে তিনি আগামী এক বছর ওষুধ ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবেন।

ক্যামিলির এই বিজয়ের মধ্য দিয়ে মিস আমেরিকা সুন্দরী প্রতিযোগিতার গতানুগতিক ধারা ভেঙে আরও প্রগতির পথে এগিয়ে গেছে বলে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD