শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মিল্লাত মুন্না পুনরায় আইপিইউ’র স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আইপিইউ'র ১৩৯তম এসেম্বলিতে অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কৃতি সন্তান সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না আইপিইউ এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার এ অনুষ্ঠিত আইপিইউ এর ১৩৯তম এসেম্বলিতে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন।

গত বছর অক্টোবর মাসে আইপিইউ’র সম্মেলনে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রথম আইপিইউ এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সম্মেলনে এ বছর ১৯০ টি দেশের সংসদ সদস্যগণ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ এর পক্ষে অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রতিনিধিত্ব করেন। বিশ্বের প্রায় আড়াই হাজার এমপি এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

এ বছর আইপিইউ’র সম্মেলনে বাংলাদেশের পার্লামেন্টের পক্ষ থেকে “সকলের জন্য স্বাস্থ্য সেবা” নিশ্চিত করার ঘোষণা আসে। ব্যুরো অব ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস কমিটি উত্থাপনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তটি আইপিইউ এর সভাপতি অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি উত্থাপন করেন। ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি পদে নির্বাচিত হবার পর অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত এমপি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আইপিইউ’র সভায় উত্থাপন করেন এবং বিশ্বের প্রায় দুইশতটি দেশের সাথে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়।

আইপিইউ এর নির্বাচিত সহ সভাপতি হলেন অষ্ট্রিয়ার পেট্রা বায়ার এমপি। অন্য সদস্যরা হলেন সুইডেন এর প্রতিনিধি উলরিকা কার্লসন, বেলজিয়ামের সংসদের প্রতিনিধি সিনেটর এলেন ডেকসমি, রোয়াডা সিনেটর সেবুহোরা আর্মেনিয়া ক্যারেন এভাজিয়ান এমপি, উজবেকিস্থানের ওরাল এটা নিয়ান, ডোমিনিক্যাল রিপাবলিকের ভিক্টর সুরেজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD