জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ২৮/০৩/২০২০ থেকে শুরু হয়ে ১৩/০৫/২০২০ তারিখ পর্যন্ত চলবে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ২:০০ টা এবং রমজান মাসে সকাল ৯:০০ টা থেকে শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে। এক প্রেস রিলিজে এ তথ্য জানা যায় ।