শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মালয়েশিয়াতে করানোর আদেশ অমান্য করে চলাচল করলে এক হাজার রিঙ্গিত জরিমানা, ছয় মাসের জেল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০

মালয়েশিয়া ফেডারাল গভর্নমেন্টের গেজেটে বলা হয়েছে , করোনা ভাইরাস কোভিড -১৯ প্রাদুর্ভাবের কারণে যারা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ( চলাচল নিয়ন্ত্রণ আদেশ ) এর নির্দেশনা মানবে না তাদের ১,০০০ ( এক হাজার ) রিঙ্গিত এর বেশি জরিমানা বা ছয় মাসের বেশি জেল অথবা উভয় দন্ডে সাজা হতে পারে।

১৮ মার্চ তারিখে স্বাস্থ্যমন্ত্রী দাতুক ডাঃ আধাম বাবার এর উপস্থিতিতে “সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (সংক্রামিত স্থানীয় অঞ্চলের ব্যবস্থা) নিয়ন্ত্রণগুলি ২০২০” শীর্ষক আলোচনায় গেজেটে আরও বলা হয়েছে, যদি কোন সংস্থা, কোন পরিচালক, কোন সচিব বা এই জাতীয় ক্ষমতার যে কোন ব্যক্তির দেহ দ্বারা ছড়ায় তাহলে একসাথে বা পৃথক ভাবে ১,০০০ ( এক হাজার ) রিঙ্গিত এর বেশি জরিমানা বা ছয় মাসের বেশি জেল অথবা উভয় দন্ডে সাজা হতে পারে।

গেজেটে আরো উল্লেখ করা হয়, আর যদি এমন অপরাধ না করে থাকে তাহলে অবশ্যই প্রমাণ করতে হবে যে এই অপরাধে তার কোন জ্ঞান ছিল না এবং এই ধরনের অপরাধ এড়াতে সমস্ত প্রচেষ্টা এবং পদক্ষেপ সে নিয়েছিল এবং ভবিষ্যতে সচেতন থাকবেন।

করোনা ভাইরাস কোভিড -১৯ মহামারী টি প্রতিরোধে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন কর্তৃক ১৮ মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ( চলাচল নিয়ন্ত্রণ আদেশ ) ঘোষণার পরে অ্যাটর্নি জেনারেল চেম্বারদের সমন্বয়ে ফেডারেল গেজেট তৈরি করা হয়েছে।

করোনাভাইরাস ইতিমধ্যেই বিশ্বের ১৫৬টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছেন প্রায় ৭,৯৫৬ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ জন মানুষ।

উলেখ্য,সোমবার স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেছেন ,করোনা ভাইরাস কোভিড -১৯ প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়ায় বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ শে মার্চ পর্যন্ত দেশব্যাপী সব কিছু বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে মালয়েশিয়া থেকে কেউ দেশের বাইরে যেতে পারবে না এবং কেউ দেশের মধ্যে আসতে পারবে না। যেখানে সুপারমার্কেট, মুদি দোকান ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছ।

এছাড়াও টেলিযোগাযোগ, পরিবহন, ব্যাংকিং, স্বাস্থ্য, ফার্মেসী, বন্দর, বিমানবন্দর, পরিচ্ছন্নতা ও খাদ্য সরবরাহের মতো প্রয়োজনীয় পরিষেবা ব্যতীত সকল সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা আদহাম বাবা সাংবাদিকদের জানান, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদানের মধ্যে ৯৫ জনকে করোনায় আক্রান্তের রেকড করা হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯০ জন। তিনি আরো বলেন, আমরা সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD