শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ড. হারুন-অর-রশিদ

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক ছাড়া যেমন শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, তেমনি মান সম্পন্ন শিক্ষা ছাড়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা তথা টেকসই উন্নয়নও সম্ভব নয়।’

আজ শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে সিইডিপির ১১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাননীয় উপাচার্য।

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষাকে অবশ্যই অনুসন্ধিৎসু, উদ্ভাবনীমূলক ও সৃষ্টিধর্মী হতে হয়। শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্বের মনোভাব থাকা পূর্বশর্ত। তানাহলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হতে পারে।’

অনুষ্ঠানে চারটি বিষয়ে মোট ১৪৮জন কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়। চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের মূল্যায়নে শীর্ষ স্কোর অর্জনকারী ৮জন প্রশিক্ষণার্থীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি পুরস্কার হিসেবে দেয়া হয়। স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, চারটি বিষয়ের কোর্স উপদেষ্টা – প্রফেসর ড. ফারুক আহমেদ (ব্যবস্থাপনা বিভাগ), প্রফেসর ড. গোবিন্দ চক্রবর্তী (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), প্রফেসর ড. শারমিন মুসা (প্রাণিবিদ্যা বিভাগ)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD