শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মানবাধিকারের সোল এজেন্ট বিএনপি; কাদের

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মানবাধিকার লঙ্ঘনকারীরা এদেশে মানবাধিকারের পক্ষে সোচ্চার। তাদের কথাবার্তা আচরণ এমন মনে হয় যে তারা মানবাধিকারের সোল এজেন্ট বিএনপি। বিশ্বে এক মোড়ল আছে,বিশ্ব মোড়লদের সোল এজেন্ট বলে মন্তব্য করেছেনআওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার(১০ ডিসেম্বর) ধানমণ্ডি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বেলা ৪টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,এদেশে স্বাধীনতার পর ১৫ই আগস্টের চেয়ে মানবাধিকার লঙ্ঘন এমন কলঙ্কিত নৃশংস ঘটনা বিশ্ব সভ্যতার ইতিহাসে বিরল। এবং বাংলাদেশে এই ঘটনা তার আগে ঘটেনি। অবলা নারী,অবুঝ শিশু, বঙ্গবন্ধু সঙ্গে এদের হয়্যা করা হয়েছিল। এই নৃশংসতার বর্ণনা করা খুবই কঠিন। এইদেশে বিচার সবচেয়ে বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এজন্য পরিবার বিচার পর্সন্ত পায়নি। বিচার ছিলনা।শেখ হাসিনা বলেছিলেন আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমি বিচার চেয়েও এদেশে বিচার পায়নি। ৩রা নভেম্বর জেল হঅত্যা, কি বর্বরতা,জেলের অভ্যান্তরে দেশের মুক্তিযুদ্ধের চারজন বিশিষ্ট সংগঠক যারা ছিলেন বঙ্গবন্ধুর কাছের মানুষ। এই দেশকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃশুন্য করার জন্য জেল হত্যা কান্ড সংগঠিত হয়।

কাদের আরও বলেন, মানবাধিকারের কথা যদি বলতে হয় প্রথমে বলতে হবে, ফিলিস্তিনের কথা। মানবাধিকার কিভাবে পদদলিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তারা ১৮ হাজার ফিলিস্তিনিকে গাজায় হত্যা করেছ। এরমধ্যে ৮ হাজারই শিশু,৫ হাজারের মতো মহিলা। প্রতিদিন চলছে। শেল  গ্রেনেড হামলা। অথচ আমরা দেখলাম এ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইজরায়েলের পক্ষে গিয়ে ভেটো প্রদান করলো একমাত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য অনুপস্থিত ছিলো তারা ভোটাভুটিতে অংশ নেয়নি। ১৫টির মধ্যে দেখা যায় সিকিউরিটি কাউন্সিলের ১৩ জনই সিস ফায়ারের পক্ষে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক যে দুষ্ট ছেলে সেই সন্তান যুক্তরাষ্ট্রের আবারও প্রমাণিত হল। আজকে মানবাধিকার ভুলুন্ঠিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার। তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম,যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ১৩ টি দেশের ৯০ জনের উপর নিষেধাজ্ঞা সেখানে বাংলাদেশ নাই।

সেতুমন্ত্রী আরও বলেন, তারপর ২০০১ সালে তারা কি করেছিলো। ২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করেছিল। আহসান উল্লাহ মাস্টার,মঞ্জুরুল ইমাম,এ এম এস কিবরিয়া, মানিক শাহ,হুমায়ুন কবির বাবু জিয়াউর রহমান এবং তার দল, বেগম জিয়া তার সন্তান হাওয়া ভবনের যুবরাজ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহফুজ বাবু তাকে ঘুম করা হয়েছিল, মৌলভি সৈয়দ হক কে গুম করে দেশের রাজনীতিতে গুমের নিকৃষ্টতম ধারার জন্ম দেয় জিয়াউর রহমান। জিয়ার পর খালেদা জিয়া সেই ধারা অব্যাহত রেখেছে । জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনি এনে খুনিদের বিচারের পথ রুদ্ধ করে দেয়, বিদেশে চাকুরী দিয়ে পুরস্কৃত করেছে। ইনডেমনিটি দিয়েছিলো জাতির পিতার খুনিদের। এই খনের সঙ্গে তার সংশ্লিষ্টতা এখানেই প্রমাণিত। খুনিদের দায় মুক্তি দিয়েছিল,তাদেরকে বিদেশে চাকুরী দিয়ে পুরস্কৃত করেছে, নিরাপদে বিদেশ যাবার অনুমতি দিয়েছে। এই কাজটি জিয়াউর রহমান করেছে। এরপর খালেদা জিয়া অপারেশন ক্লিনহার্টের নামে নির্মম নির্যাতন চালিয়েছিলো আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপরে। ২০০৪ সালে সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে জঘন্যভাবে গ্রেনেড হামলা চালিয়েছিলো।
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ওদের লজ্জাও করেনা। আজকেও বলে মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ নাকি প্রথম।
এইদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘণে যে ঘৃণ্য জঘন্য নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে তার নজির সমসাময়িক বিশ্বের কোথাও নেই। সব রেকর্ড ভঙ্গ করেছে । মানবাধিকার লঙ্ঘণে সব রেকর্ড বিএনপি লঙ্ঘন করেছে। ক্ষমতায় থাকাকালে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে গাজায় ইজরায়েল যা করছে সে রকম ঘটনা তারা ঘটিয়েছে।
পূর্ণিমা রানী শিলের উদাহরণ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,যখন বিএনপির দুবৃত্তরা ঘরে এসে হানা দেয়, কী কষ্টে বাবা বলে আমার মেয়েটা ছোট, একজন একজন করে আসো। চিন্তা করতে পারেন..! ঘটনাতো বিএনপির নেতা-কর্মীরা ঘটিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন, সভাপতিমন্ডলির সদস্য এড জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ,আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মৃণাল কান্তি দাস সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD